প্রতীকী ছবি অনলাইন পেমেন্টের (Online Fraud Scam) চাহিদা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন স্ক্যামও (Online Scam)। সেই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়। এখন আবার QR কোডেও কেলেঙ্কারিও (QR Code Scam) চলছে। এই স্ক্যামের ঘটনা সামনে আসতে শুরু করেছে। এক্ষেত্রে আপনি QR কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার টাকা স্ক্যামারদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
কীভাবে হচ্ছে স্ক্যাম?
এই QR কোড নিয়ে কেলেঙ্কারি নতুন নয়। এমনকী OLX-এও অনেক সময় মানুষ এই প্রতারণার শিকার হয়। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ, একজন মহিলা OLX-এ বিক্রির জন্য কিছু পণ্য তালিকাভুক্ত করেছিলেন। প্রতারক সেটা কেনার জন্য মেসেজ করে। এরপর WhatsApp-এ ওই মহিলাকে কিউআর কোড পাঠানো হয়। প্রতারক মহিলাকে জানায়, PhonePe বা GPay দিয়ে কোডটি স্ক্যান করুন এবং পেমেন্ট পেতে UPI পিন লিখুন।আর তা করার সঙ্গে সঙ্গেই মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। যা নিয়ে সাইবার ক্রাইমে রিপোর্ট করা হয়।
আরও পড়ুন : 'ডিএ পাওয়ার পথ প্রশস্ত হল', ৩০ নভেম্বরের মধ্যেই মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
এর বাইরেও QR কোড নিয়ে আর একটি কেলেঙ্কারি সামনে আসে। সেখানে স্ক্যামাররা একটি পেট্রোল পাম্প বা দোকানের মতো জায়গায় রাখা QR কোড বদলে নিজেদের QR কোড দিয়ে দেয়।
কীভাবে সাবধান থাকবেন ?
QR কোডে পেমেন্ট করার সময় টাকা যাতে স্ক্যামারের অ্যাকাউন্টে না যায় সেজন্য কাউকে যাকে পেমেন্ট করছেন তার নাম জেনে নিন। তাকে দেখিয়ে নিন।
আরও পড়ুন : নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিরাট বদল; টানা বৃষ্টির পূর্বাভাস
একটি QR কোড স্ক্যান করার পর যদি আপনাকে কোনও অজানা ওয়েবসাইটে ফের যেতে বলা হয় তাহলে সতর্ক থাকুন। মনে রাখবেন, যে কোনও QR কোডে টাকা দেওয়ার সময় কোনও UPI পিন অন্য কাউকে দেবেন না। কেউ যদি আপনাকে অর্থ পাঠানোর পরিবর্তে QR কোড স্ক্যান করতে বলে, তা করবেন না।