WhatsApp-এ গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে গেছে? এভাবে করুন রিকভার

WhatsApp বর্তমানে সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এখানেই সব থেকে বেশি মেসেজ আদান-প্রদান করে সাধারণ মানুষ। সাধারণ কথাবার্তা থেকে গুরুত্বপূর্ণ মেসেজ, সবই এখানে আদান-প্রদান হয়। কিন্তু, এমন অনেক সময় আসে যখন আমরা গুরুত্বপূর্ণ মেসেজ মুছে ফেলি।

Advertisement
WhatsApp-এ গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে গেছে? এভাবে করুন রিকভারফাইল ছবি
হাইলাইটস
  • WhatsApp বর্তমানে সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ
  • এখানেই সব থেকে বেশি মেসেজ আদান-প্রদান করে সাধারণ মানুষ
  • সাধারণ কথাবার্তা থেকে গুরুত্বপূর্ণ মেসেজ, সবই এখানে আদান-প্রদান হয়

WhatsApp বর্তমানে সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এখানেই সব থেকে বেশি মেসেজ আদান-প্রদান করে সাধারণ মানুষ। সাধারণ কথাবার্তা থেকে গুরুত্বপূর্ণ মেসেজ, সবই এখানে আদান-প্রদান হয়। কিন্তু, এমন অনেক সময় আসে যখন আমরা গুরুত্বপূর্ণ মেসেজ মুছে ফেলি। অনেকেরই প্রশ্ন সেই সব মেসেজ কীভাবে রিকভার করা সম্ভব? আসুন জানি।

মনে রাখতে হবে, মেসেজ রিকভারের জন্য WhatsApp চ্যাট ব্যাকআপ চালু থাকা প্রয়োজন। তবেই মুছে ফেলা মেসেজ রিকভার করতে পারবেন। এপ্রসঙ্গে জেনে  রাখা প্রয়োজন, WhatsApp-এর ব্যাকআপ রাখার জন্য Google ড্রাইভে  প্রথমে আপনাকে WhatsApp খুলতে হবে এবং More অপশনে যেতে হবে। এরপর সেটিংসে গিয়ে চ্যাট নির্বাচন করতে হবে। সেখানে চ্যাট ব্যাকআপের বিকল্পটি নির্বাচন করতে হবে। সেটা হয়ে গেলে ব্যাক আপ টু গুগল ড্রাইভ বিকল্পটি নির্বাচন করতে হবে।

আরও পড়ুন : মহিলাকে অন্তর্বাস খুলে ঢুকতে হল পরীক্ষা-হলে! তোলপাড় কেরল

এরপর আপনি নতুন একটি পেজ পাবেন।  যেখানে আপনাকে ব্যাকআপ ফ্রিকোয়েন্সি সেটআপ করতে হবে। ফ্রিকোয়েন্সি সেট করার পরে, Google অ্যাকাউন্ট নির্বাচন করুন। আপনার Google অ্যাকাউন্টটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত না থাকলে অ্যাকাউন্ট যোগ করুন। 

একবার Google ড্রাইভে ব্যাক আপ হয়ে গেলে, আপনাকে WhatsApp ফোন থেকে ডিলিট করে ফের তা ইনস্টাল করতে হবে। এরপর আপনাকে ফের সাইন ইন করতে হবে।

সাইন ইন হওয়ার পর আপনাকে মেসেজ রিকভারের অপশন দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে Yes এর অপশন সিলেক্ট করতে হবে। তাহলেই পুরোনো মেসেজ রিকভার করতে পারবেন। 

 

POST A COMMENT
Advertisement