
শহর কলকাতায় পরপর সস্তা হল সোনার রেট। পাশাপাশি লাফিয়ে বেড়েছে রুপোর দাম। একদিনে প্রায় ১০০০ টাকা কমেছে সোনার দাম। কিন্তু উল্টো পথে হেঁটে রুপোর রেট বেড়ে গিয়েছে প্রায় ৩৫০০ টাকা।

৩০ জুন, মঙ্গলবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক

২৪ ক্যারেট সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। সোমবার এই দাম ছিল ১ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৮৫০ টাকা।

২২ ক্যারেট হলমার্ক সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ২৫০ টাকা। গতকাল এই রেট ছিল ১ লক্ষ ৩৬ হাজার ১০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ৮৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।

রুপোর দাম কত?
কলকাতায় আজ সোনার দাম কমলেও রুপোর রেট অনেকখানি বেড়েছে। শনিবার শহরে রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ২২ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ একদিনে ৩৫০০ টাকা বেড়েছে রুপোর রেট।