
শনিবার কলকাতা শহরে সামান্য সোনার দাম বৃদ্ধির পর, সোমবার কমে গেল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। এদিন ১১০০ টাকা কমেছে সোনার দাম। পাশাপাশি প্রায় ৪০০০ টাকা কমেছে কেজিপ্রতি রুপোর রেটও।

২৯ জুন, সোমবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা। এর আগে শনিবার এই রেট ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১২০০ টাকা।

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ১০০ টাকা। এর আগে শনিবার এই রেট ছিল ১ লক্ষ ৩৭ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১১০০ টাকা।

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।

রুপোর দাম কত?
কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। সোমবার শহরে রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ২২ হাজার ৮৫০ টাকা। শনিবার এই দাম ছিল ২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে প্রায় ৩৫৫০ হাজার টাকা কমেছে রুপোর রেট।