Advertisement
ইউটিলিটি

PM Vishwakarma Yojana 2026: গ্যারান্টি ছাড়াই ৩ লক্ষের ঋণ, সুদ মাত্র ৫ শতাংশ, সরকারি এই প্রকল্পে কীভাবে আবেদন?

PM Vishwakarma Yojana 2026 ১
  • 1/6

১. কারিগরদের মানোন্নয়নে বড় পদক্ষেপ: আমাদের চারপাশে ছড়িয়ে থাকা কামার, কুমার, ছুতোর, রাজমিস্ত্রি কিংবা দর্জিদের মতো ১৮টি পেশার দক্ষ শিল্পীদের কথা মাথায় রেখেই এই বিশেষ পরিকল্পনা। বংশপরম্পরায় চলে আসা কাজকে আধুনিক ও লাভজনক করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। কেবল ঋণ দেওয়াই নয়, আপনার হাতের কাজকে বিশ্বমানের রূপ দিতে সরকার সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

PM Vishwakarma Yojana 2026 ২
  • 2/6

২. নেই বন্ধকের দুশ্চিন্তা, সহজ ঋণ: ব্যাংক থেকে ঋণ নিতে গেলেই সাধারণত বাড়ি বা জমির কাগজ জমা দেওয়ার যে পাহাড়প্রমাণ ঝক্কি থাকে, এই প্রকল্পে তা এক্কেবারে নেই। গ্যারান্টি ছাড়াই দুই কিস্তিতে মোট ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব। প্রথম দফায় ১ লক্ষ টাকা এবং তা সাফল্যের সঙ্গে পরিশোধ করলে দ্বিতীয় দফায় আরও ২ লক্ষ টাকার পুঁজি আপনার হাতে আসবে। মাত্র ৫ শতাংশ সুদে এমন ঋণ মধ্যবিত্তের জন্য সত্যিই অভাবনীয়।

PM Vishwakarma Yojana 2026 ৩
  • 3/6

৩. আধুনিক সাজে কাজ শেখার সুযোগ: শুধু টাকা দিয়েই হাত গুটিয়ে নিচ্ছে না সরকার। কারিগরদের কাজের মান বাড়াতে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। এতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার যেমন শেখানো হবে, তেমনই প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে ভাতাও (Stipend) মিলবে। অর্থাৎ শেখার সময়েও পকেটে টান পড়বে না, উল্টে লক্ষ্মীলাভ হবে।

Advertisement
PM Vishwakarma Yojana 2026 ৪
  • 4/6

৪. কিট কেনার জন্য নগদ সাহায্য: প্রশিক্ষণ শেষ হওয়ার পর কাজ শুরু করার জন্য প্রয়োজন আধুনিক টুলকিট বা সরঞ্জাম। আর সেই যন্ত্রপাতি কেনার জন্য সরকার ১৫,০০০ টাকার বিশেষ অনুদান সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। ই-ভাউচারের মাধ্যমে এই টাকা পাওয়া যাবে, যা আপনার ব্যবসা শুরুর প্রাথমিক খরচ অনেকটাই কমিয়ে দেবে।

PM Vishwakarma Yojana 2026 ৫
  • 5/6

৫. কারা এবং কীভাবে পাবেন এই সুবিধা: ১৮ বছর বা তার বেশি বয়সি ভারতীয় নাগরিকরা, যাঁরা উল্লিখিত ১৮টি পেশার সঙ্গে যুক্ত, তাঁরাই এই যোজনার সুবিধা নিতে পারবেন। পরিবারের একজন সদস্যই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। হাতের কাছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং সক্রিয় মোবাইল নম্বর থাকলেই নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) থেকে আবেদন করা যাবে অতি সহজে।

 

PM Vishwakarma Yojana 2026 ৬
  • 6/6

৬. স্বনির্ভরতার নতুন দিগন্ত: মোদী সরকারের এই প্রকল্প কেবল একটি ঋণের সুযোগ নয়, বরং কোটি কোটি মেহনতি মানুষের কাছে আত্মসম্মানের সঙ্গে বাঁচার রসদ। ডিজিটাল লেনদেনের সুবিধা এবং সরকারের পক্ষ থেকে মার্কেটিং বা পণ্য বিক্রির সুযোগও থাকছে এখানে। ফলে সামান্য পুঁজি নিয়ে বড় স্বপ্ন দেখার সাহস এখন সহজেই করতে পারেন সাধারণ মানুষ।

Advertisement