Advertisement
ইউটিলিটি

Today Gold Silver Price: শহরে লাফিয়ে বাড়ল রুপোর দাম, সোনা সস্তা হল? জানুন আজকের রেট

Gold Price
  • 1/7

শহর কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম। মঙ্গলবার একধাক্কায় চড়েছে সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামও বেড়েছে। পাশাপাশি রেট বেড়েছে রুপোরও।
 

Gold Price
  • 2/7

এদিন প্রায় হাজার টাকা বেড়েছে রুপোর দামও। অন্যদিকে, সোনার রেট প্রতি ১০ গ্রামে বেড়েছে ২০০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

Gold Price
  • 3/7

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪৩ হাজার টাকা। আজ, মঙ্গলবার এই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ২০০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/7

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 5/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা। আজ মঙ্গলবার সেই রেট বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ২০০ টাকা।
 

Gold Price
  • 6/7

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।
 

silver rate
  • 7/7

রুপোর দাম কত রয়েছে?

কলকাতায় আজ মঙ্গলবার রুপোর কেজি রয়েছে  ২ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ১৯ হাজার ৫০ টাকা। অর্থাৎ একদিনে ১৪৫০ টাকা বেড়েছে রুপোর রেটও।

কলকাতায় আজ মঙ্গলবার রুপোর কেজি রয়েছে  ২ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ১৯ হাজার ৫০ টাকা। অর্থাৎ একদিনে ১৪৫০ টাকা বেড়েছে রুপোর রেটও।

Advertisement