Advertisement
ইউটিলিটি

Cheap Bike Loan: এই ৫ টিপসে কম সুদে পাবেন বাইক লোন, টাকা বাঁচাতে জানুন

বাইক বা স্কুটার কিনতে অনেকেই লোন নেন
  • 1/8

বাইক বা স্কুটার কিনতে অনেকেই লোন নেন। কারণ, তাঁদের কাছে নগদ টাকা খুব একটা থাকে না। তবুও স্বপ্ন তো থাকেই। তাই লোন নিয়েই হয় স্বপ্ন পূরণ।

এই লোনের সুদের হার অনেকটাই বেশি
  • 2/8

যদিও মাথায় রাখতে হবে, এই লোনের সুদের হার অনেকটাই বেশি। যার ফলে অনেক বেশি টাকা শোধ করতে হয়। যদিও ভাল খবর হল, একটু বুঝেশুনে লোন নিলেই আপনি কম টাকাতেও এই লোন নিতে পারবেন। 

কম ইন্টারেস্টে বাইক বা স্কুটার লোন নেওয়ার কৌশলটা জেনে নিন
  • 3/8

তাই আর সময় নষ্ট নয়, বরং কম ইন্টারেস্টে বাইক বা স্কুটার লোন পাওয়ার কৌশলটা জেনে নিন। ব্যাস, তাতেই খেলা ঘুরে যাবে। আপনার অনেকটা টাকা বেঁচে যাবে। 

Advertisement
কোনওভাবেই শোরুমের কথায় লোন নেবেন না
  • 4/8

কোনওভাবেই শোরুমের কথায় লোন নেবেন না। বরং নিজে আগে রিসার্চ করুন। কোনও ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে সুদ কম, সেটা দেখুন। 

অনেক ব্যাঙ্কে টু হুইলার লোনের অফার চলে
  • 5/8

অনেক ব্যাঙ্কে টু হুইলার লোনের অফার চলে। সেই সময় লোন নিলে অনেক বেশি লাভ হবে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।

নিজের ক্রেডিট স্কোর বেশির দিকে রাখতে হবে
  • 6/8

নিজের ক্রেডিট স্কোর বেশির দিকে রাখতে হবে। ৮০০-এর বেশি ক্রেডিট স্কোর থাকলে চিন্তা নেই। ব্যাঙ্ক খুব সহজেই ঋণ দেবে। সুদও হবে কম। 

লোন নেওয়ার সময় ব্যাঙ্কের সঙ্গে দরাদরি করতে পারেন
  • 7/8

লোন নেওয়ার সময় ব্যাঙ্কের সঙ্গে দরাদরি করতে পারেন। চাইলে তারা কিছুটা সুদ কমাতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে। 
 

Advertisement
একাধিক লোন ইতিমধ্যেই চললে সুদ বেশি দিতে হবে
  • 8/8

একাধিক লোন ইতিমধ্যেই চললে সুদ বেশি দিতে হবে। তাই এই ভুল নয়। বরং নিজের উপর থেকে লোনের বোঝা কমান। তাহলেই ইন্টারেস্ট হবে কম।

Advertisement