Dhani Loan Fraud : আপনার PAN দিয়ে অন্য কেউ লোন নেয়নি তো? জলদি দেখুন, না হলে বড়সড় সমস্যা

How to Check Credit Score: যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি বোঝার আগে সাবর আগে জেনে নেওয়া যাক বিতর্কটা কী। আসলে, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তাঁদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলছেন, তথ্য দিচ্ছেন।

Advertisement
আপনার PAN দিয়ে অন্য কেউ লোন নেয়নি তো? এখনই চেক করুনপ্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ফিনটেক কোম্পানি ইন্ডিয়াবুলস গত কয়েকদিন ধরে বিতর্কে জর্জরিত
  • এই সমস্যা কোম্পানির আর্থিক পরিষেবা অ্যাপ ধানি-র সঙ্গে যুক্ত
  • এই অ্যাপটি কোনও সিকিউরিটি ছাড়াই ঋণ বা লোন দেয়

Indiabulls Loan Scam: ফিনটেক কোম্পানি ইন্ডিয়াবুলস (Indiabulls) গত কয়েকদিন ধরে বিতর্কে জর্জরিত। এই সমস্যা কোম্পানির আর্থিক পরিষেবা অ্যাপ ধানি (Dhani)-র সঙ্গে যুক্ত। এই অ্যাপটি কোনও সিকিউরিটি ছাড়াই ঋণ বা লোন দেয়।

সম্প্রতি ধানি (Dhani) অ্যাপে ঋণ নিয়ে ভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, তাঁদের সম্মতি ছাড়াই তাঁদের প্যান কার্ডে অন্য কাউকে ঋণ দেওয়া হয়েছে। এই জালিয়াতি প্রকাশের পর সতর্ক হওয়া জরুরি। আপনার PAN-এর সাহায্যে কেউ লোন নিয়েছে কিনা, তা সহজেই অনলাইনে চেক করা যায়।

প্রচুর মানুষের সঙ্গে এই ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে
যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি বোঝার আগে সাবর আগে জেনে নেওয়া যাক বিতর্কটা কী। আসলে, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তাঁদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলছেন, তথ্য দিচ্ছেন। টুইটারে একজন ব্যবহারকারী এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে ইন্ডিয়াবুলসের কোম্পানি আইভিএল ফিন্যান্স (IVL Finance) তাঁর নামে একটি ঋণ দিয়েছে। 

লোনের জন্য একই ব্যবহারকারীর প্যান নম্বর ব্যবহার করা হয়েছে এবং ঠিকানাটি বিহার ও উত্তরপ্রদেশের। ব্যবহারকারী লিখেছেন যে তিনি ঋণ না নিয়েই খেলাপি হয়েছেন। বিরক্তি প্রকাশ করে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে অন্য ব্যক্তি অন্য কারও নামে এবং প্যান-এ ঋণ নিতে পারে। যখন তিনি এটি সম্পর্কে জানেনও না। এর পরে একের পর এক ইউজার দাবি করেছেন, তাঁদের প্যান নিয়ে লোন জালিয়াতি করা হয়েছে।

শিকার হয়েছেন সানি লিওনও
বলিউড অভিনেত্রী সানি লিওনের প্যান কার্ড দিয়ে ঋণ নেওয়া হয়েছিল। টুইটারে এ তথ্যও দিয়েছেন তিনি। তাঁর নামে এত বড় জালিয়াতি করেছে অন্য কেউ। ঋণ না নিয়েই এসব মানুষের ক্রেডিট স্কোর নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি ধরার পর ধানি মানুষকে জানিয়েছে, জাল নথির ভিত্তিতে কেওয়াইসি করে এই প্রতারণা করা হয়েছে। 

Advertisement

ধানি আশঙ্কা প্রকাশ করেছে যে প্রতারকরা ক্রেডিট ব্যুরো থেকে অন্যদের প্যান কার্ডের তথ্য পেয়ে থাকতে পারে। বর্তমানে এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ জমা পড়েছে। ধানি তার তরফে পুলিশের কাছে অভিযোগও করেছেন।

আপনিও জালিয়াতির শিকার হননি তো? এইভাবে চেক করুন

  • আপনার নামে ঋণ অ্যাকাউন্টের সংখ্যা কত, সে ব্য়াপারে ক্রেডিট স্কোর রিপোর্ট তথ্য দেয়।
  • রিপোর্ট চেক করার জন্য, আপনাকে যে কোনও ক্রেডিট ব্যুরোর পরিষেবা নিতে হবে।
  • আপনি TransUnion CIBIL, Equifax, Experian বা CRIF হাই মার্কের মতো ব্যুরোগুলির পরিষেবা নিতে পারেন।
  • এসবিআই কার্ড, পেটিএম, ব্যাঙ্ক বাজার ইত্যাদিও ব্যুরোগুলির সঙ্গে একসঙ্গে কাজ করে রিপোর্ট চেক করার সুবিধা দেয়।
  • এই বিকল্পগুলির মধ্যে যেটি আপনার জন্য সহজ, তা বেছে নিন।
  • সংশ্লিষ্ট পোর্টাল বা অ্যাপে ক্রেডিট স্কোর চেক করার অপশন খুঁজুন।
  • এসবিআই কার্ডের মতো কিছু অ্যাপ বিনামূল্যে স্কোর চেক করার সুবিধা প্রদান করে। এ জন্য এসবিআই ক্রেডিট কার্ড থাকা প্রয়োজন।
  • অন্যান্য ব্যবহারকারীরা তাঁদের সুবিধা অনুযায়ী একটি প্ল্যান বেছে নিতে পারেন। আপনাকে এটির ওপর নজর রাখতে সহায়তা করবে।
  • জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি, প্যান নম্বরের মতো কিছু তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হবে। 
  • এখন আপনি লগইন এবং রিপোর্ট অ্যাক্সেস করতে পারেন।
  • আপনার নামে কত ঋণ নেওয়া হয়েছে, তা রিপোর্টে দেখা যাবে।
  • আপনি যদি এমন কোনও লোন বা ঋণ দেখেন, যা আপনি নেননি, তাহলে অবিলম্বে অভিযোগ করুন। আয়কর ওয়েবসাইটে এই অভিযোগ করা যেতে পারে।

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

 

POST A COMMENT
Advertisement