EPFO: পিএফ অ্যাকাউন্টে বড় সুযোগ! এটা করলেই পাবেন ৭ লক্ষের বিমা, পেনশন

আপনার কি পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে জলদি করুন এই কাজটা। ৭ লক্ষের বিমা, পেনশন-সহ একাধিক সুবিধা পান।

Advertisement
পিএফ অ্যাকাউন্টে বড় সুযোগ! এটা করলেই পাবেন ৭ লক্ষের বিমা, পেনশনপিএফ অ্যাকাউন্টে অনেক সুবিধা।
হাইলাইটস
  • পিএফ অ্যাকাউন্টে বিমা, পেনশনের সুযোগ।
  • জলদি করুন ই-নমিনেশন।
  • ই-নমিনেশন করিয়ে পান বিমার সুবিধা।

আপনি কি বেসরকারি অফিসের কর্মী? আপনার কি পিএফ অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনি কি পিএফ অ্যাকাউন্ট ই-নমিনেশন করিয়েছেন? এটা না করিয়ে থাকলে দেরি করবেন না। ই-নমিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই-মনোনয়ন ঝামেলামুক্ত এবং দ্রুত অনলাইন পরিষেবা। এতে ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা পেতে পারেন পিএফ গ্রাহকরা।

ইপিএফও-র ফায়দা

ইপিএফও-র ই-নমিনেশন নিয়ে টুইট করেছে কোম্পানি। এর  একাধিক ফায়দা রয়েছে- 

১. সদস্যের মৃত্যু হলে অনলাইনে টাকাপয়সার নিষ্পত্তি।  

২. মনোনীত ব্যক্তি সহজেই পাবেন পিএফ, পেনশন এবং বিমা।

৩. নথিপত্র ছাড়াই ক্লেইম সেটলমেন্ট।    

৪. ৭ লক্ষ টাকা পর্যন্ত পেনশন।       

পিএফ অ্যাকাউন্টের নমিনি চাইলে বদলানো যায়। ই-নমিনেশন শুরু করেছে ইপিএফও। ই-নমিনি না করানো থাকলে পিএফে কত টাকা আছে তা জানতে পারবেন না। এছাড়া বিমার সুবিধাও মিলবে না। একের বেশি নমিনি করার সুযোগও দিচ্ছে ইপিএফও। কোন উত্তরাধিকারী কত অংশ পাবেন তা ঠিক করে দিতে পারবেন সংশ্লিষ্ট পিএফ অ্যাকাউন্টের মালিক। ঘরে বসেই করুন ই-নমিনেশন।

১. প্রথমে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. UAN আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
৩. ম্যানেজ সেকশনে যান।
৪. এবার দিন নমিনির নাম। ফটো এবং অন্যান্য তথ্য। 
৫. একের বেশি উত্তরাধিকারী করতে হলে 'অ্যাড নিউ'-তে ক্লিক করুন।
৬. একইভাবে নাম, ঠিকানা ও ছবি দিন। 
৭. সেভ ফ্যামিলি ডিটেলেসে ক্লিক করে প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  
কেন্দ্রীয় শ্রমমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারি মাসে ১৫.২৯ লক্ষ নতুন সদস্য যোগ হয়েছে পিএফে। ডিসেম্বরের চেয়ে জানুয়ারি মাসে ২.৬৯ লক্ষ বেশি পিএফ খাতা খুলেছে। ১৫.২৯ লক্ষের মধ্যে নতুন সদস্য ৮.৬৪ লক্ষ।   

আরও পড়ুন- আসছে ইলেকট্রিক Hero Splendor! একবার চার্জেই কলকাতা থেকে দিঘা


           

Advertisement

POST A COMMENT
Advertisement