Jio-র সস্তার প্ল্যান! রোজ ১.৫ জিবি ডেটা এবং দারুণ বেনেফিটস এই প্যাকে

মোবাইল রিচার্জের খরচ বাড়ছে। এদিকে রিচার্জ না করলে আজকাল একদিনও চলে না। অনলাইন ট্রানজাকশন থেকে শুরু করে ব্যাঙ্কিং, বিভিন্ন সরকারি স্কিম, সবেতেই ডেটা কানেকশন লাগে। আর তাছাড়া রিচার্জ না থাকতে ইনকামিংও বন্ধ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই অনেকে কম বাজেটের মধ্য়ে প্ল্যানের সন্ধানে থাকেন।

Advertisement
Jio-র সস্তার প্ল্যান! রোজ ১.৫ জিবি ডেটা এবং দারুণ বেনেফিটস এই প্যাকেজিও-র বিশেষ রিচার্জ, মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং দারুণ সব সুবিধা
হাইলাইটস
  • কোম্পানির অফিশিয়াল পোর্টালে এল নতুন ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান। 
  • প্রতিদিন ডেটা ও কলিংয়ের সুবিধা পাবেন।
  • JioAICloud-এর মতো অ্যাপ পেয়ে যাবেন। 

মোবাইল রিচার্জের খরচ বাড়ছে। এদিকে রিচার্জ না করলে আজকাল একদিনও চলে না। অনলাইন ট্রানজাকশন থেকে শুরু করে ব্যাঙ্কিং, বিভিন্ন সরকারি স্কিম, সবেতেই ডেটা কানেকশন লাগে। আর তাছাড়া রিচার্জ না থাকতে ইনকামিংও বন্ধ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই অনেকে কম বাজেটের মধ্য়ে প্ল্যানের সন্ধানে থাকেন। তাঁদের কথা মাথায় রেখেই এবার একটি নতুন প্ল্যান আনল রিলায়েন্স জিও। কোম্পানির অফিশিয়াল পোর্টালে এল নতুন ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান। কম খরচে সেরা সব বেনেফিটস পেতে হলে এই অপশনটি দেখে নিতেই পারেন। আপনি যদি লিমিটেড বাজেটের মধ্যেই প্রতিদিন ডেটা ও কলিংয়ের সুবিধা চান, তবে এই প্ল্যানটি আপনার জন্য পারফেক্ট। 

জিওর এই ২৩৯ টাকার প্রিপ্রেইড প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিনের। অর্থাৎ একবার রিচার্জ করলেই প্রায় ৩ সপ্তাহেরও বেশি নিশ্চিন্ত। প্রতিদিন ১.৫ জিবি করে হাই-স্পিড ডেটা পাবেন। এর ফলে পুরো validity period-এ মোট ৩৩ জিবি ডেটা পাবেন। রোজকার ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট। 

আরও পড়ুন: আপনার নামে কতগুলি SIM অ্যাক্টিভ? ২৪ অগাস্ট লিমিট শুরুর আগেই জানুন এই ভাবে

কলিং নিয়েও চাপ নেই। যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিংয়ের সুবিধা পাবেন। পাশাপাশি ন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রেও কোনও এক্সট্রা চার্জ দিতে হবে না। ফলে যাঁরা মাঝেসাঝে ভ্রমণ বা কাজের সূত্রে ভিনরাজ্যে যাতায়াত করেন, তাঁদের জন্যও ভাল। ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধাও পাবেন। 

ডেটা এবং কলিংয়ের পাশাপাশি এন্টারটেনমেন্ট ও ক্লাউড স্টোরেজের অপশনও পাবেন। এই ২৩৯ টাকার রিচার্জেই JioTV এবং JioAICloud-এর মতো অ্যাপ পেয়ে যাবেন। 

আরও পড়ুন: রান্নার গ্যাসের e-KYC মোবাইলে এই ভাবে করুন, ডেডলাইন মিস হলে সিলিন্ডার পেতে সমস্যা হবে

যারা এর চেয়ে কিছুটা লং টার্মের প্ল্যান খুঁজছেন, তাদের জন্য জিওর পোর্টালে ২৯৯ টাকার আরেকটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটির পাশাপাশি প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের বেনেফিটস পাবেন। তবে শর্ট টার্ম ও কম বাজেটের ক্ষেত্রে ২৩৯ টাকার প্ল্যানটি বেশ ভাল। 

Advertisement

POST A COMMENT
Advertisement