post office saving scheme পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। Child Saving Schemes: বিয়ের করার সঙ্গে সঙ্গে আজকের তরুণ-তরুণীরা পরবর্তী প্রজন্মের কথা ভাবতে শুরু করে দেন। পরিবার পরিকল্পনায় অগ্রাধিকার দেন সন্তানের ভবিষ্যৎকে। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সঞ্চয়। সদ্য মা-বাবা হলে বা সন্তান পরিকল্পনা করলে তার ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারেন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম। প্রতিদিন মাত্র ৬৭ টাকা বিনিয়োগ করুন। আর সন্তানের বয়স যখন ৫ বছরের হবে তখন লাখপতি হয়ে যাবেন মা-বাবা।
ভারতে ক্ষুদ্র সঞ্চয়ের জন্য সর্বোত্তম বিকল্প হল পোস্ট অফিস সেভিং স্কিম। সারা দেশে দেড় লাখের বেশি ডাকঘর রয়েছে। বাড়ির কাছেই নিজের সন্তানের জন্য সঞ্চয় স্কিম নিতে পারবেন মা-বাবারা। পোস্ট অফিসের সঞ্চয় স্কিমগুলির মধ্যে অন্যতম ৫ বছরের আরডি। এতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। যে কোনও অভিভাবক নিজের সন্তানের নামে এই RD খুলতে পারেন। পোস্ট অফিস RD-তে ৫.৮% বার্ষিক সুদ পাওয়া যায়। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদের চেয়ে অনেকটাই বেশি। এই সুদ প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি ভিত্তিতে আসলের সঙ্গে যোগ হয়।
শিশুর নামে এই RD অ্যাকাউন্ট খুললে প্রতিদিন ৬৭ টাকা হিসেবে মাসে মাত্র ২,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এভাবে ৫ বছরের সময়কালে এই অ্যাকাউন্টে ১.২০ লক্ষ টাকা জমা হবে অ্যাকাউন্টে। সন্তানের বয়স ৫ বছর হওয়া পর্যন্ত হয়ে যাবেন লাখপতি। এর সঙ্গে যোগ হবে সুদ। ফলে সন্তানের জন্য একলপ্তে অনেকটা টাকা জমিয়ে ফেলবেন।
হঠাৎ করে এই RD-তে জমাকৃত অর্থের প্রয়োজন হলে ৩ বছর পর প্রি-ম্যাচিউরিটির সুবিধা মেলে। স্কুলে অ্যাডমিশনের সময় কাজে লাগে এই টাকা। সেই সঙ্গেই এক বছর এই প্রকল্প চালালে ঋণের সুবিধাও পাবেন।
আরও পড়ুন- মেয়েদের ৮ হাজার টাকার স্মার্টফোন দেওয়ার ঘোষণা মমতার, কারা পাবেন?