রাজভবনে চালু হল ‘হেরিটেজ ওয়াক’পয়লা বৈশাখ থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বাংলার রাজভবনের (Raj Bhawan) দরজা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) উদ্যোগে এবং কলকাতা মিউজিয়ামের সহযোগিতায় রাজভবনে চালু হল জন সাধারণের ‘হেরিটেজ ওয়াক’ (Raj Bhawan Heritage Walk)। শনিবার পয়লা বৈশাখের দিন সকাল সাড়ে ১০টায় এই ‘হেরিটেজ ওয়াক’ শুরু হয়। সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনকে উৎসাহ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমদিন রাজভবন ঘুরে দেখার সুযোগ পেয়েছেন ২৯ জন। তাঁদের মধ্যে ৪ জনকে রাজভবনের তরফে সংবর্ধনা দেওয়া হয়।
হেরিটেজ ওয়াকে কী কী থাকছে?
এই হেরিটেজ ওয়াকের মাধ্যমে সাধারণ মানুষ রাজভবনের বিখ্যাত চাইনিজ ক্যানন, কার্জন এলিভেটর, সরোবর, ১১ হাজার বই বিশিষ্ট লাইব্রেরি, রাজভবনের বিভিন্ন হল, বাগান ঘুরে দেখতে পারবেন দেখান। জাদুঘরের তরফে দায়িত্বপ্রাপ্তরা আগত ব্যক্তিদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবেন।
আরও পড়ুন: Poila Baisakh History: বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কবে থেকে, কে চালু করেন ?
রাজভবন ঘুরে দেখতে কী করতে হবে?
রাজভবন সূত্রে জানা গিয়েছে ‘হেরিটেজ ওয়াক’-এ যেতে ইচ্ছুকরা কলকাতা মিউজিয়ামের ওয়েবসাইট থেকেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। খুব শীঘ্রই কলকাতা মিউজিয়ামের তরফে সেই ব্যবস্থা করা।
প্রতিদিন কি রাজভবন ঘুরে দেখা যাবে?
না, প্রতিদিন এই সুযোগ মিলবে না। শনি বা রবিবারের মধ্যে যে কোনও এক দিন এক ঘণ্টা করে রাজভবন ঘুরে দেখার সুযোগ দেওয়া হবে সাধারণ মানুষকে। সূত্রের খবর, একসঙ্গে ঢুকতে পারবেন সর্বোচ্চ ৩০ জন। চাইলে গাইড নেওয়া যাবে। অথবা কিউআর কোড স্ক্যান করে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজেই ঘুরে দেখা যাবে। হেডফোনের মাধ্যমে নির্দেশ শুনে শুনে ঘুরে দেখতে হবে রাজভবন।