Advertisement
ভাইরাল

PHOTOS: শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান, সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 1/8

অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। শনিবার দেশের প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের বাসভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনের দখল নেয়। রাজাপক্ষে তাঁর বাসভবন ছেড়ে পালিয়েছেন বলে খবর। এই বিক্ষোভ দেশব্যাপী হতে পারে এই আশঙ্কায় তাঁর পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। 

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 2/8

এর আগে ১১ মে তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পুরো পরিবার নিয়ে পালিয়ে যান।

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 3/8

একটু আগেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করেছেন। এর আগে স্পিকার নেতৃত্বে অনুষ্ঠিত নেতাদের বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়

Advertisement
শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 4/8

স্পিকারের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের পরে, সাংসদ হার্শা ডি সিলভা টুইট করেছেন যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে অবিলম্বে অফিস ছেড়ে দেওয়া উচিত।

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 5/8

তবে এর আগে রাষ্ট্রপতির বাসভবন দখল করে সেখানে কার্যত তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। 

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 6/8

রাষ্ট্রপতি ভবনের ভিতরেই চলে মদ্যপান। দেদার খাওয়া দাওয়া। সেখানে থাকা নানা নথিও লণ্ডভণ্ড করে দেয় আন্দোলনকারীরা। 

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 7/8

কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রান্নাঘরে ঢুকে সেখানে খাবার খাচ্ছে। কেউ কেউ রান্নাঘরে খাবারও রান্না করছে বলেও দেখা যাচ্ছে।

Advertisement
শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবনে দেদার মদ্যপান,  সুইমিং পুলে সাঁতার আন্দোলনকারীদের
  • 8/8

এক ব্যক্তিকে কড়াইতে কিছু বানাতেও দেখা যায়। অন্য একটি ভিডিওতে বিক্ষোভকারীদের রাষ্ট্রপতি ভবনের ভিতর  মদ্যপান করতেও দেখা যায়।

Advertisement