Expensive Condoms: এক প্যাকেট কন্ডোমের দাম ৬০,০০০ টাকা! কোথায় জানেন?

ভারতের মতো দেশেও কন্ডোম বিনামূল্যে দেওয়া হয়। কিনতে গেলে তিনটি প্যাকেটের দাম পড়ে ৫০ থেকে ১০০টাকা। এ দেশে ৬০ হাজার টাকা খরচ করলে টেলিভিশিন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ থেকে এসি-ও কিনে নেওয়া যেতে পারে।

Advertisement
এক প্যাকেট কন্ডোমের দাম ৬০,০০০ টাকা! কোথায় জানেন?ভেনেজুয়েলায় এখন এক প্যাকেট কন্ডোমের দাম এখন প্রায় ৬০,০০০ টাকা।
হাইলাইটস
  • ভেনেজুয়েলায় কন্ডমের দাম শুনে আঁতকে উঠেছে বিশ্ব।
  • সে দেশে এখন এক প্যাকেট কন্ডোমের দাম এখন প্রায় ৬০,০০০ টাকা।

বিভিন্ন দেশে বিনামূল্যে কন্ডোম বিতরণ করে সে দেশের সরকার। কিন্তু এক প্যাকেট কন্ডোম কিনতেই যদি খরচ পড়ে প্রায় ৬০,০০০ টাকা! আজ্ঞে, হ্যাঁ এমনও দেশও আছে। এ নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে সারা দুনিয়ায়। অনেকের বেতনের অর্ধেকই চলে যাচ্ছে কন্ডোম কিনতে। 
 
সম্প্রতি ভেনেজুয়েলায় কন্ডমের দাম শুনে আঁতকে উঠেছে বিশ্ব। সে দেশে এখন এক প্যাকেট কন্ডোমের দাম এখন প্রায় ৬০,০০০ টাকা। তা সত্ত্বেও দোকানের বাইরে কন্ডোম কেনার ভিড় জমছে। সেই সঙ্গে গর্ভনিরোধক পিলের দামও আকাশ ছুঁয়েছে। ভেনেজুয়েলায় কন্ডোম ও গর্ভনিরোধক পিলের এমন দাম নিয়ে আলোচনা চলছে নেট মাধ্যমে।   

ভেনেজুয়েলায় গর্ভপাত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কেউ গর্ভপাত করালে কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। সে দেশে কিশোরীদের অন্তঃসত্ত্বা হওয়ার প্রবণতাও বেশি। তাই গর্ভনিরোধক পিল এবং কন্ডোমের চাহিদা তুঙ্গে থাকে।

ভারতের মতো দেশেও কন্ডোম বিনামূল্যে দেওয়া হয়। কিনতে গেলে তিনটি প্যাকেটের দাম পড়ে ৫০ থেকে ১০০টাকা। এ দেশে ৬০ হাজার টাকা খরচ করলে টেলিভিশিন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ থেকে এসি-ও কিনে নেওয়া যেতে পারে। এমনকি ৬০ হাজারে সোনা বা হিরের মায় প্ল্যাটিনামের গয়নাও কেনা যেতে পারে। সেখানে ভেনেজুয়েলায় একটা কন্ডোম কিনতে গিয়ে ৬০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু কেন এত দাম? ভেনেজুয়েলার অর্থনীতি নড়বড়ে গিয়েছে। সে দেশের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে তেল বিক্রি করে আয় করতে পারছে না ভেনেজুয়েলা। 

আরও পড়ুন- গ্রাহকদের অ্যাকাউন্ট ফ্রিজ করল SBI, মাসের শুরুতে টাকা তুলতে বাধা

POST A COMMENT
Advertisement