Kacha Badam : 'কাঁচা বাদাম' এবার মার্কিন মুলুকে, বাংলা গানে নেচে ভাইরাল এই ব্যক্তি

নতুন এক ভিডিওয় কাঁচা বাদাম গানের সঙ্গে নাচতে দেখা গেল Ricky Pond নামে এক ব্যক্তিকে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এখনও পর্যন্ত ৬ লক্ষরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। লাইক দিয়েছেন ৮৩ হাজারেরও বেশি মানুষ।

Advertisement
'কাঁচা বাদাম' এবার মার্কিন মুলুকে, বাংলা গানে নেচে ভাইরাল এই ব্যক্তিকাঁচা বাদাম গানে নাচ মার্কিন ব্যক্তির
হাইলাইটস
  • আমেরিকায় 'কাঁচা বাদাম'
  • নাচলেন রিকি পন্ড নামে এক ব্যক্তি
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

'কাঁচা বাদাম' (Kacha Badam) গানটি বাংলা তথা গোটা ভারতে জনপ্রিয় হওয়ার পাশাপাশি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিদেশীদের সেই গানের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে। এমনকী কাঁচা বাদাম গানে বিদেশীদের নাচ ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার কাঁচা বাদাম পৌঁছে গেল আমেরিকায়। 

A post shared by Ricky Pond (@ricky.pond)

নতুন এক ভিডিওয় কাঁচা বাদাম গানের সঙ্গে নাচতে দেখা গেল Ricky Pond নামে এক ব্যক্তিকে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এখনও পর্যন্ত ৬ লক্ষরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। লাইক দিয়েছেন ৮৩ হাজারেরও বেশি মানুষ। 

কিছু কমেন্ট
কিছু কমেন্ট

গানটির  সঙ্গে Ricky Pond-এর নাচ নেটিজেনদের যে অত্যন্ত পছন্দ হয়েছে তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে। তাঁর এনার্জির প্রশংসা করেছেন অনেকেই। প্রসঙ্গত এই গানটির মাধ্যমে সম্প্রতি প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নামে এক বাদাম বিক্রেতা। 

আরও পড়ুন - ৪০ কোটি টাকা দামের গাউন পরে তাক লাগালেন Urvashi Rautela, দেখুন

POST A COMMENT
Advertisement