Russia Ukraine War: ৬ রুশ বোমারু বিমানকে মাটিতে ফেলেছে 'কিয়েভের ভূত'! ঠিক কী ঘটেছে?

Russia Ukraine War Video images: 'কিয়েভের ভূত' নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই বিমান চালককে অনেকে বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম এসিই (ace)।

Advertisement
৬ রুশ বোমারু বিমানকে মাটিতে ফেলেছে 'কিয়েভের ভূত'! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নানা ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। গুলিয়ে যাচ্ছে আসল-নকল।
হাইলাইটস
  • যুদ্ধক্ষেত্রে একাধিক ভিডিও ভাইরাল নেট মাধ্যমে।
  • একটি ভিডিও দাবি করা হয়েছে, ৬টি রুশ বিমানকে ভূপতিত করেছে ইউক্রেন।
  • আসল সত্যি কী?

Russia Ukraine War Fake Video images: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের নানাবিধ ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসন ও ভুয়ো ছবির মধ্যে ফারাক করাই মুশকিল হয়ে পড়ছে! এমনও ভিডিও ছড়াচ্ছে যার সঙ্গে যুদ্ধের কোনও যোগই নেই। তেমনই একটি ঘটনা, ইউক্রেনের এক যুদ্ধবিমান নাকি ৬টি রুশ বিমানকে ধ্বংস করে দিয়েছে! ইউক্রেনের ওই বিমান চালকের নাম ‘Ghost of Kyiv’ বা 'কিয়েভের ভূত'। 

'কিয়েভের ভূত' নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই বিমান চালককে অনেকে বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম এসিই (ace)। যুদ্ধের ব্যাকরণ অনুযায়ী, এসিই অর্থাৎ যে বিমান চালক শত্রুপক্ষের অন্তত ৫টি যুদ্ধ বিমানকে মাটিতে আছাড় খাইয়েছেন। এখনও পর্যন্ত এব্যাপারে কোনও নিশ্চিত খবর মেলেনি। আর ভেঙে পড়া যে বিমানটি ভাইরাল হয়েছে সেটি আসলে লিবিয়ার। ২০১১ সালে একটি বিমানকে ভূপতিত করেছিল বিদ্রোহীরা।  
  

যুদ্ধের ভুয়ো খবর।

আর একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, রুশের বিমান চক্কর কাটছে ইউক্রেনের আকাশে। এটি সত্য নয়। ভাল করে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, বিমানটি মার্কিন এফ-১৬।   

রাশিয়ার যুদ্ধবিমান নয় এটি মার্কিন এফ-১৬।

২০২০ সালে সেনার কুচকাওয়াজের ভিডিও যুদ্ধের বলে চালিয়ে দেওয়া হয়েছে নেট মাধ্যমে। ওই ভিডিও দেখা যাচ্ছে, বোমারু বিমান শহরের উপর দিয়ে উড়ছে। এটি আসলে ২০২০ সালের। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভুয়ো ভিডিও।

একটি ভিডিও দেখা যাচ্ছে, কারকভ শহরে নামছে রুশের প্যারাট্রুপাররা। এই ভিডিওটি ২০১৬ সালের। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভুয়ো ভিডিও।

ভুয়ো ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ইউক্রেনের রাষ্ট্রদূতও। তিনি মারিপলের একটি ঘটনা শেয়ার করেছেন। ভুয়ো ভিডিও ধরে ফেলেছেন নেটিজেনরা। তাঁদের দাবি, ফেব্রুয়ারিত ওই অঞ্চলের তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর এই জায়গায় সবুজ গাছপালা দেখা যাচ্ছে। 

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভুয়ো ভিডিও।

   

 

আরও পড়ুন- 'যদি তোমার মা হতাম...', পুতিনকে বার্তা দিয়ে বিপাকে অভিনেত্রী

Advertisement

POST A COMMENT
Advertisement