Advertisement
পশ্চিমবঙ্গ

Kanchenjunga from Siliguri: শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকেই স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা, সবাই অবাক! দেখুন সেই সব PHOTOS

Kanchenjunga from Siliguri
  • 1/9

হিমালয়ের অন্যতম জনপ্রিয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এর তুষারশুভ্র সৌন্দর্য উপভোগ করতে বছরভর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভিড় করেন দার্জিলিংয়ে। ৮,৫০০ ফুট উচ্চতার টাইগার হিল পর্বতশৃঙ্গ থেকে কাঞ্জনজঙ্গার সূর্যোদয় উপভোগ করেননি, এমন বাঙালি পাওয়া কঠিন। তবে আবহাওয়া খারাপ থাকলে দার্জিলিঙে গিয়েও দেখা নাও মিলতে পারে  কাঞ্চনজঙ্ঘার। বহু পর্যটককেই এই তিক্ত অভিজ্ঞার সম্মুখীন হতে হয়। তবে আকাশ পরিষ্কার থাকলে শিলিগুড়ি থেকেও পাহাড়ের অপার্থিব সৌন্দর্য দেখা যায়।
 

Kanchenjunga from Siliguri
  • 2/9

বর্তমানে উত্তরবঙ্গের আকাশ রোদ ঝলমলে। আর স্পষ্ট আকাশে আড়াল থেকে যেন লুকোচুরি খেলছে কাঞ্চনজঙ্ঘা। শুধু দার্জিলিং নয়, শিলিগুড়ি-জলপাইগুড়িসহ বিভিন্ন এলাকায় দেখা পাওয়া যাচ্ছে সেই সৌন্দর্য্য। 
 

Kanchenjunga from Siliguri
  • 3/9

রোদ ঝলমলে আকাশ, সকাল ও রাতে শীতের আমেজ। এই আবহাওয়ায় সমতল থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। অক্টোবরের শেষ সময়ে তাই শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে মোহময়ী সৌন্দর্য্যকে। 
 

Advertisement
Kanchenjunga from Siliguri
  • 4/9

শিলিগুড়ি সহ আশপাশের জেলাগুলি থেকেও কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাচ্ছে। শৈলশহর দার্জিলিঙের সৌন্দর্য্যও আরও বাড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা।
 

Kanchenjunga from Siliguri
  • 5/9

অনেক সময় টাইগার হিলে গেলেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখতে পান না পর্যটকেরা। তবে আগামী কয়েকদিন আবহাওয়া ঠিক থাকলে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবেই দেখা যাবে বলে জানা যাচ্ছে।
 

Kanchenjunga from Siliguri
  • 6/9

এদিকে পাহাড়ে শীত শীত আমেজ। আর এই হিমেল আমেজ গায়ে মাখতে অনেকই পাহাড়ে দৌড় লাগাচ্ছেন। কিছুদিন পর ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, 'পাহাড়ের আবহাওয়া এখন অনেক মনোরম। কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তার উপর তাপমাত্রাও নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পর্যটকরা আসবেন এটাই স্বাভাবিক।'
 

Kanchenjunga from Siliguri
  • 7/9

এদিতে উত্তরবঙ্গের সতমলবাসীর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই! বাড়ির জানালা খুললেই দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধের। সাতসকালেই মন ভালো করা দৃশ্য জলপাইগুড়িতে। ঝলমলে নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে খুশি আট থেকে আশি সকলেই।

Advertisement
Kanchenjunga from Siliguri
  • 8/9

বুধবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। আর সেই সুবাদেই জলপাইগুড়ি শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। সূর্যের আলোয় ঝলমল করছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। দূর থেকে যেন হাতছানি দিচ্ছে ঘুমন্ত বুদ্ধ। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ উত্তরবঙ্গবাসী। কেউ বাড়ির ছাদে দাঁড়িয়ে, কেউ আবার জানালা খুলেই উপভোগ করছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। আবার কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন সেই মন ভালো করা মুহূর্ত। 

Kanchenjunga from Siliguri
  • 9/9

সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো। শীতের আগমনী আবহে প্রকৃতির এমন উপহার যেন বাড়তি পাওনা শিলিগুড়ি ও জলপাইগুড়িবাসীর কাছে। পাহাড়ে না গিয়েও সমতল থেকে পাহাড় দেখার আনন্দে মেতে উঠেছেন সকলে।

Advertisement