Advertisement
পশ্চিমবঙ্গ

Durga Bahini Police: রয়্যাল এনফিল্ডে টহল দেবে মহিলা পুলিশ, রইল দুর্গা বাহিনীর ছবি

নারী নিরাপত্তায় 'জিরো টলারেন্স' নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • 1/8

নারী নিরাপত্তায় 'জিরো টলারেন্স' নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো মহিলা নিরপত্তায় হেল্প ডেস্ক চালু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

হিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড তৈরি হবে
  • 2/8

শুভেন্দু অধিকারী জানান, মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড তৈরি হবে। পাশাপাশি মহিলা পুলিশ কর্মীদের নিয়ে রানি শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে দু'টি ব্যাটেলিয়নও তৈরি হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
 

দুর্গা স্কোয়াডে মহিলা পুলিশেরা ঘুরবেন লাল বুলেটে ঘুরতে
  • 3/8

দুর্গা স্কোয়াডে মহিলা পুলিশেরা ঘুরবেন লাল বুলেটে ঘুরতে। নারী নিরাপত্তা নিশ্চিত করবে এই স্কোয়াডের মহিলারা পুলিশেরা। যে কোনও পরিস্থিতিতে তাঁরা মহিলাদের সাহায্য করবেন।

Advertisement
দুর্গা স্কোয়াড তৈরি হবে এক মাসের মধ্যে
  • 4/8

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গা স্কোয়াড তৈরি হবে এক মাসের মধ্যে। এই স্কোয়াড একবারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে।

এই স্কোয়াডের জন্য ২১৩টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের
  • 5/8

এই স্কোয়াডের জন্য ২১৩টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের। তাঁরা এই বাইকে টহল দেবেন। কোথাও মহিলাদের উপর অপরাধ হলেই তাঁরা দ্রুত ব্যবস্থা নেবেন। 

এদিন মহিলাদের জন্য চালু হয়ে গেল হেল্পলাইন
  • 6/8

এছাড়া এদিন মহিলাদের জন্য চালু হয়ে গেল হেল্পলাইন। হেল্পলাইন নম্বর হল ১১২। এখানে ফোন করলেই দ্রুত সেখানে পৌঁছে যাবে পুলিশ। 

সাইবার জালিয়াতির থেকে বাঁচাতে নতুন টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার
  • 7/8

সাইবার জালিয়াতির থেকে বাঁচাতে নতুন টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। এখানে অভিযোগ জানালেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় তৈরি করা হল এই সাইবার হেল্পডেস্ক
  • 8/8

পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় তৈরি করা হল এই সাইবার হেল্পডেস্ক। সাইবার জালিয়াতি হলেই ১৯৩০ নম্বরে ফোন করা যাবে। তাহলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

Advertisement