Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Summer Update : আপাতত দাবদাহের সতর্কতা, বৃষ্টির সম্ভাব্য দিনও জানাল হাওয়া অফিস

প্রতীকী ছবি
  • 1/8

গরমে কার্যত ফুটছে দক্ষিণবঙ্গ (South Bengal)। এই পরিস্থিতিতে কবে হবে বৃষ্টি, এটাই এখন সবচেয়ে প্রধান ও প্রথম প্রশ্ন দক্ষিণবঙ্গবাসীর কাছে। 

প্রতীকী ছবি
  • 2/8

তবে সোমবার (Monday) এই বিষয়ে খুব একটা স্বস্তির খবর শোনাল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 3/8

হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ২৯ তারিখ থেকে পরিস্থিতি একটু পরিবর্তন হতে পারে। কিন্তু সেটিও খুব একটা উল্লেখযোগ্য নয়। 

আরও পড়ুন - দমদমে প্ল্যাটফর্মে বসেই রোজ দই-ভাত খাইয়ে দেন কুকুরটিকে, VIDEO VIRAL

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

তবে আগামী মাসের ২ তারিখ থেকে রয়েছে বৃষ্টি সম্ভাবনা। তার আগে আপাতত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। 

প্রতীকী ছবি
  • 5/8

এই ৩ জায়গা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তেও পারে। এক্ষেত্রে সংজ্ঞা অনুযায়ী কলকাতায় (Kolkata) তাপপ্রবাহ না থাকলেও পরিস্থিতি তেমনই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

প্রতীকী ছবি
  • 6/8

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ওপরের জেলাগুলিতে যেমন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তেমনই চলবে। তবে মালদায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

প্রতীকী ছবি
  • 7/8

আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, এপ্রিলে স্বাভাবিকভাবে ৫৮.৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। তবে এবছর কার্যত একেবারেই হয়নি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

এখন দেখার বাস্তবেই ২ তারিখ বৃষ্টিতে ভেজে কিনা দক্ষিণবঙ্গ। 

Advertisement