
বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হয়েছে শুভেন্দু অধিকারীর। নতুন মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কী?

নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা M.A.। তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে ইতিহাসে M.A. পাশ করেন শুভেন্দু। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য রয়েছে।

বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে হলফনামা জমা দিতে হয়। সেখানে আয়, সম্পত্তির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার তথ্যও উল্লেখ করতে হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সেই হলফনামা ডাউনলোড করা যায়। শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতার তথ্যও সেখান থেকেই মিলেছে।

শুক্রবার বিজেপি বিধায়ক দলের নেতা হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। আগামীকাল সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।

বিজেপির ঐতিহাসিক জয়ের পর থেকেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছিল। প্রচারেও বিজেপি বারবার ‘ভূমিপুত্র’ মুখ্যমন্ত্রীর কথা বলেছিল।

এই নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক চমকগুলির একটি ছিল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। একই সঙ্গে নন্দীগ্রামও ধরে রেখেছেন শুভেন্দু।

২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করতে চলেছে গেরুয়া শিবির।

রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াইয়ের পর এবার রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও এখন সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে।