Advertisement
পশ্চিমবঙ্গ

Winter Forecast In West Bengal 2022 : সিতরাংয়ের পর রোদ ঝলমলে আকাশ, ভোরে ঠান্ডা; শীত চলে এল?

প্রতীকী ছবি
  • 1/7

ঘূর্ণিঝড় সিতরাংয়ের (Cyclone Sitrang) প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি হলেও, বিপুল কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 

প্রতীকী ছবি
  • 2/7

আজ সকালে থেকে বিভিন্ন জেলায় ঝলমলে আকাশও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত এরাজ্যে কোনও ওয়েদার সিস্টেম নেই। 

প্রতীকী ছবি
  • 3/7

ফলে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না। তবে দিনের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় প্রায় ৪ ডিগ্রি বেড়ে যাবে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

সোমবারের ঘূর্ণিঝড়ের জেরে তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি নেমে গিয়েছিল। ফলে আজ ভোরের দিকে বেশ ঠান্ডার আমেজ পাওয়া যায়। তবে তাপমাত্রা বেড়ে আবার ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তারও ওপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন - মাঝে মাত্র আর একটা দিন, বুধের গোচরে তারপরেই ৪ রাশির জীবনে সর্বসুখ

প্রতীকী ছবি
  • 5/7

এমনকী পরবর্তী ৪ দিন তাপমাত্রা এমনটা থাকতে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। 

প্রতীকী ছবি
  • 6/7

তবে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে খুব হালকা এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 7/7

তারপর থেকে অবশ্য উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া। তবে রাজ্যে শীত কবে থেকে, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছে না।

Advertisement