অটোভাড়া বাড়ছে উজ্জ্বলা গ্যাসের কারণে! LPG ও CNG সঙ্কট কবে মিটবে? খোঁজ নিল bangla.aajtak.in

যুদ্ধ আবহে তীব্র এলপিজি, সিএনজি গ্যাস সঙ্কট। ঝাঁপ বন্ধ হয়েছে বহু রেস্তোরাঁ, চপ, মিষ্টির দোকানের। সবথেকে বেশি সমস্যায় হাসপাতাল, ফুড ইন্ডাস্ট্রি, হস্টেল, মেসগুলি। কমার্শিয়াল ও ডমেস্টিক সিলিন্ডারগুলির সঙ্গে সিএনজি সমস্যায় গড়াচ্ছে না বহু অটোর চাকাও। গড়ালেও বেড়েছে ভাড়া। ঘুরপথে উজ্জ্বলার সিলিন্ডার আসত অটো চালকদের কাছে। গ্যাস সরবরাহ কমায় যে কারণে সমস্যায় পড়েছেন অটো চালকেরা। কোথাও কোথাও বেড়েছে ভাড়া। কবে এই অবস্থা থেকে মুক্তি? এই সময়ে আতঙ্কিত না হয়ে কী করতে হবে? জানালেন অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাস।

Advertisement
অটোভাড়া বাড়ছে উজ্জ্বলা গ্যাসের কারণে! LPG ও CNG সঙ্কট কবে মিটবে? খোঁজ নিল bangla.aajtak.inLPG-CNG সঙ্কট মিটবে কবে?

যুদ্ধ আবহে তীব্র এলপিজি, সিএনজি গ্যাস সঙ্কট। ঝাঁপ বন্ধ হয়েছে বহু রেস্তোরাঁ, চপ, মিষ্টির দোকানের। সবথেকে বেশি সমস্যায় হাসপাতাল, ফুড ইন্ডাস্ট্রি, হস্টেল, মেসগুলি। কমার্শিয়াল ও ডমেস্টিক সিলিন্ডারগুলির সঙ্গে সিএনজি সমস্যায় গড়াচ্ছে না বহু অটোর চাকাও। গড়ালেও বেড়েছে ভাড়া। ঘুরপথে উজ্জ্বলার সিলিন্ডার আসত অটো চালকদের কাছে। গ্যাস সরবরাহ কমায় যে কারণে সমস্যায় পড়েছেন অটো চালকেরা। কোথাও কোথাও বেড়েছে ভাড়া। কবে এই অবস্থা থেকে মুক্তি? এই সময়ে আতঙ্কিত না হয়ে কী করতে হবে? জানালেন অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাস।

গতি ফিরছে বাণিজ্যিক রান্নার গ্যাসের
বিজনবাবু জানান, শুরু থেকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করা হয়েছিল। এরপর তাদের ২০ শতাংশ গ্যাস সরবরাহ হচ্ছিল। গত শনিবার বাড়ানো হয় ৫০ শতাংশ। গতকাল থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস সরবরাহ বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। ফলে আগের থেকে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। 

গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক হবে কবে?
গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার সরবরাহে ৩০ শতাংশ কমানো হয়েছিল। বহু গ্রাহক আতঙ্কিত হয়ে একসঙ্গে ফোন করে প্রচুর গ্যাস বুক করেছেন। এতে হয়রানি হচ্ছে। ২৫ দিনের হিসেব দেখে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদের কাছেই গ্যাস পৌঁছচ্ছে যাদের আগে প্রয়োজন। অযথা আতঙ্কিত হয়ে একটা গ্যাস থাকতে সেকেন্ড সিলিন্ডার বুক করতে হুড়োহুড়ি না করার পরামর্শ দেন বিজনবাবু। তিনি জানান, প্যানিক বুকিং ক্লিয়ার করতে সময় লাগছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরবরাহের গতি বাড়বে না। এখন সময় ধৈর্য ধরার। গ্যাস অপচয় না করার।

ডমেস্টিক গ্যাসের সমস্যা কীভাবে লাঘব হবে?
এই সময়ে খাবারের পদ খানিকটা কমানোর পরামর্শ দেন বিজনবাবু। নিজেদেরই গ্যাস ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। ইলেক্ট্রিক ইন্ডাকশন ব্যবহার করা যেতে পারে। আর আতঙ্কিত না হয়ে সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে। 

'উজ্জ্বলা গ্যাসের কারণে অটোর সমস্যা'
বিজনবাবু জানান, উজ্জ্বলার গ্রাহকদের যে সংরক্ষণ দেওয়া আছে সেই পরিমাণে প্রয়োজন হয় না। ওদের অনেকেই গ্যাস ব্যবহার করেন না। উজ্জ্বলা গ্রাহকদের অনেকেই ৩০০ টাকা সাবসিডি পান। তারপর সেই গ্যাস বিক্রি করে দেন বিভিন্ন অটো চালকদের কাছে। ফলে অটো এলপিজি স্টেশনগুলিতে গ্যাসের চাহিদা বা বিক্রিও নেই তেমন। তাদের ভরসা উজ্জ্বলার গ্রাহকেরা। এখন উজ্জ্বলা গ্রাহকদের থেকে গ্যাস না পাওয়া যাওয়ায় সঙ্কটে অটো চালকেরা। অটো এলপিজি স্টেশন তাদের শেষ ভরসা। ফলে এলপিজি স্টেশনগুলিতে হঠাৎ বেড়েছে গ্যাসের চাহিদা। এদিকে তাদের কাছে পর্যাপ্ত গ্যাস না থাকায় আকস্মিক চাপ বাড়ে স্টেশনগুলিতে। গ্যাসের অভাবে বেড়েছে অটো ভাড়া। অনেক অটো চলাচলও বন্ধ হয়েছে। 

Advertisement

এবার কী করণীয়? উজ্জ্বলার গ্রাহকদের যাদের সিলিন্ডারের প্রয়োজন নেই তারা না নিলে সমস্যা খানিকটা লাঘব হবে। এছাড়া, পাইপলাইন গ্যাসের সুবিধা যেখানে আছে সেখানে এই বিকল্প ব্যবস্থাই ব্যবহার করলে সমস্যা খানিকটা মিটবে।

POST A COMMENT
Advertisement