'গভর্নর ফোন করেন?' ভরা মিটিংয়ে পুলিশ সুপারকে ধমক মমতার

পুলিশ সুপারকে (SP) সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তুমি নিজে প্লিজ টেক কেয়ার। তোমার যদি মনে হয় রাজনৈতিক চাপের কারণে ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, আমাকে সেটা সরাসরি বলতে পার। কেউ তোমাদের বলে দেবে এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না। তুমি তোমার কাজ করবে।"

Advertisement
'গভর্নর ফোন করেন?' ভরা মিটিংয়ে পুলিশ সুপারকে ধমক মমতারমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • পূর্ব মেদিনীপুরের এসপিকে ভর্ৎসনা মমতার
  • নিজের কাজ করার নির্দেশ
  • প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ

প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে পুলিশ সুপারকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরে (East Midnapore) পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী বলেন, "তোমাকে কি গভর্নর ফোন করেন? এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না। করলেও তুমি এখন বলবে না। তবে ওসব দেখার দরকার নেই। তুমি রাজ্য সরকারের কাজ করছ। তুমি তোমার মতো কাজ করবে। তোমাকে কিন্তু ভালভাবে কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম। কিন্তু হলদিয়াতেও আমি কমপ্লেন পেলাম। ২ জনকে অ্যারেস্ট করে আমায় সড়াতে হল। ওরা কাজ করতে অসুবিধা করছিল এক্সাইজ ইন্ডাস্ট্রিকে, ধানুকা ইন্ডাস্ট্রিকে। এটা আমাকে কেন ইন্টারফেয়ার করতে হবে তোমরা থাকতে?" 

পুলিশ সুপারকে (SP) সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, "তুমি নিজে প্লিজ টেক কেয়ার। তোমার যদি মনে হয় রাজনৈতিক চাপের কারণে ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, আমাকে সেটা সরাসরি বলতে পার। কেউ তোমাদের বলে দেবে এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না। তুমি তোমার কাজ করবে।" একইসঙ্গে জেলাশাসক পূর্ণেন্দু মাজির উদাহরণ টেনে পুলিশ সুপারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "পূর্ণেন্দু তো করছে, ওকে দেখে শেখ।" 

প্রসঙ্গত এই পূর্ব মেদিনীপুরই হল রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারীর জেলা। গত বিধানসভা নির্বাচনে এই জেলার নন্দীগ্রাম আসনেই অল্প মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুনআজ রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোতেও দুর্যোগ?

 

POST A COMMENT
Advertisement