Advertisement

'আরশোলা-ছারপোকা, সব কমিউনিস্টরাই তৈরি করে', CPM-কে নিয়ে বিস্ফোরক Dilip Ghosh

ফের বামেদের আক্রমণ 'দাবাং' বিজেপি নেতা দিলীপ ঘোষের। 'বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহীরা এখানে আসে', বলে দাবি তাঁর। বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সমর্থক আব্দুল হাফিজের বাড়িতে সিপিএম নেতৃত্বদের দেখা করতে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করে এদিন সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'ককরোচরা রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথাতেই এসব আসে। তারাই আরশোলা, ছারপোকা তৈরি করে, আর সারা দুনিয়ায় উৎপাত করে। ওদের হাত ধরেই এধরনের দেশবিরোধিরা এখানে এসে আন্দোলনের নাম করে সমাজে উৎপাত করে। পশ্চিমবঙ্গে এধরনের কোনও অশান্তি, আইনশৃঙ্খলার সমস্যা কাউকে করতে দেয়া হবে না।'

Bengal Minister Dilip Ghosh Targets CPM For Visiting Death CJP Supporter House at Bankura

Advertisement
POST A COMMENT