প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অর্থাত্ ২০ তারিখ দুপুরের মধ্যে উত্তর অন্ধপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে গোপালপুরের কাছাকাছি এলাকা দিয়ে। তার জেরে পশ্চিমবঙ্গে দুদিনই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী দুদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে।
Latest Updates Of West Bengal Rainfall And Cyclone Akvan Landfall