Advertisement

Dev on CBI:'দোষ করলে শাস্তি পাক...ক্ষমতা চিরকাল সবার থাকে না', CBI তল্লাশি প্রসঙ্গে বললেন দেব

কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক৷ কিন্তু রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করলে তা ভবিষ্যতের জন্য খারাপ৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের বাড়িতে ফের সিবিআই তল্লাশির পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷ রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছেন এলাকার সংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। ঘাটালের আজব নগর এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি খড়ার গার্লস স্কুলে বিপর্যস্ত বিল্ডিং পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক৷

Advertisement
POST A COMMENT