শীঘ্রই বর্ষা ঢুকছে কেরলে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস দিল, আগামী ৭ দিনের মধ্যেই কেরলে ঢুকে পড়বে বর্ষা। পরে পশ্চিমবঙ্গের কথা বলা সম্ভব। ইতিমধ্যেই বঙ্গোপাসাগরের কাছাকাছি চলে এসেছে মৌসুমী বায়ু। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।