এবার নওশাদের গড়ে মৃন্ময়ী বিলকিস। এদিন ভাঙড়ের চীনেপুকুর এলাকায় একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের নিজের স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন নওশাদ সিদ্দিকীর কাছে। পাশাপাশি উগরে দিলেন এক রাস ক্ষোভ। এদিন তিনি বলেন, “আমি নওশাদ সিদ্দিকীর স্ত্রী। আমি আমার অধিকারের জন্য লড়াই করছি। আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি, তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত। আমি আমার অধিকারের জন্য লড়াই করছি, এতে অন্য কোনও অভিসন্ধি আছে কেউ ভাববেন না। আমি আমার স্ত্রীর মর্যাদাটা পেতে চাই।”