এই মুহূর্তে রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয়। বিহার এবং উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। এর প্রভাবেই মূলত এ রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৭ অগাস্ট থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও হাওড়াতে।
South and North Bengal Heavy Rain Forecast