Advertisement

দক্ষিণে কমলেও উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ, কবে কোথায় ভারী বৃষ্টি ? Latest Weather Forecast

বর্তমানে গভীর নিম্নচাপটি উত্তর ওড়িশার কাছাকাছি অবস্থান করছে। ক্রমশ এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমাদের রাজ্য থেকে এটি ধীরে ধীরে দূরে সরে যাবে। ফলত আজ এর প্রভাবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ থেকে পরবর্তী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

Latest Rain Forecast Of West Bengal

Advertisement
POST A COMMENT