উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে আজ সন্ধ্যায়। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের সরে পশ্চিমবঙ্গ দিকে অগ্রসর এবং পরবর্তীতে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আজ এবং আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে, মূলত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হাওয়ার গতিবেগের কারণে আগামী ২ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Latest Weather Update Of West Bengal