গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাও। আজ থেকে শুরু করে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।