Advertisement

চাঁদি ফাটবে! দাবদাহ শুরুর তারিখ দিয়ে দিল Alipore Weather Office

এই মুহূর্তে রাজ্যজুড়ে কালবৈশাখীর বিশেষ কোনও সম্ভাবনা নেই। আজ অর্থাৎ ১০ থেকে আগামী ১৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত কমবে। এর প্রভাবে আজ থেকে আমাদের রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এবং ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে আগামী ১৩, ১৪, এবং ১৫ তারিখ আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সর্তকতা থাকছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। এইসব জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে।

West Bengal Temperature Latest Updates

Advertisement
POST A COMMENT