Advertisement

নিম্নচাপ! ঝেঁপে বৃষ্টি আসছে একাধিক জেলায়, WEATHER UPDATES

এই মুহূর্তে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবে আগামীকাল অর্থাৎ ১৪ তারিখ থেকেই জেলায় জেলায় থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সঙ্গে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে।

West Bengal Rain Forecast

Advertisement
POST A COMMENT