Advertisement

Weather Forecast Today: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড়সড় বদল, কাল থেকে বৃষ্টি কমবে ? পূর্বাভাস

ক্রমেই শক্তি হারিয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় রিমেল। ফলে কাল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটবে। ভারী বৃষ্টি কমে গিয়ে আগামীকাল থেকে আগামী ১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তবে এর প্রভাবেই আজ দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকছে। আর দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পংয়ে কেবল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কতা থাকছ না। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তারপর আগামী ২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Latest Updates of Cyclone Remal

Advertisement
POST A COMMENT