এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। যার ফলে আজ অর্থাৎ ২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। সঙ্গে দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা।
West Bengal Weather Forecast