Advertisement

Bengal Weather And Temperature Updates: সংক্রান্তিতে ঠান্ডা নেই, আবার কবে থেকে পারদ নামবে? দেখুন পূর্বাভাস

মকর সংক্রান্তির দিনেও বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রার। আগামীকাল গঙ্গাসাগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গ জুড়েই মূলত পরিষ্কার আবহাওয়া এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব দেখা যাবে। অন্যদিকে আগামী ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ১৮ তারিখ থেকে রাজ্যজুড়ে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Advertisement
POST A COMMENT