Advertisement

দুর্যোগ কাটছে, আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিল হাওয়া অফিস, WEATHER UPDATES

আজ থেকেই আবহাওয়ার উন্নতি রাজ্যে, এমন ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। একটি সাংবাদিক বৈঠকে আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আজ থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত। কেবলমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই।

West Bengal Rain Forecast

Advertisement
POST A COMMENT