Advertisement
বিশ্ব

Nepal Flood: নেপালে মিরাকল! ৯ দিন পর সুড়ঙ্গে উদ্ধার ২ জীবিত কর্মী, অন্ধকারে আরও কিছু গোঙানির শব্দ, দেখুন

নেপালে আশার আলো
  • 1/12

মহাপ্রলয়ের পরে কেটে গিয়েছে ৯ দিন। নেপালে এখন মৃত্যুর সংখ্যা প্রায় ১২৫৯। কয়েক হাজার মানুষ নিখোঁজ। তার মধ্যেও একটি সুখবর। 
 

সুড়ঙ্গে জীবিত উদ্ধার ২
  • 2/12

রাসুয়ায় ত্রিশূলীর 3A জলবিদ্যুত্‍ কেন্দ্রের টানেলে জীবিত উদ্ধার করা হল ২ জনকে। ওই টানেলে আরও আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে উদ্ধারকারী দল। ফলে আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা যাবে বলেই মনে করা হচ্ছে।
 

দুই জীবিত কর্মীর নাম জানা গিয়েছে
  • 3/12

নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ শ্রীরাম নিওপানে ওই উদ্ধারকারী দলেরই একজন সদস্য। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। তিনি জানিয়েছেন, দুই জীবিত কর্মীর নাম জানা গিয়েছে। 
 

Advertisement
প্রথমে সঞ্জয় শাহকে উদ্ধার করা হয় ও তার পরে মহারাজনকে
  • 4/12

সঞ্জয় শাহ, ওই জলবিদ্যুত্‍ কেন্দ্রের মেকানিক্যাল ফোরম্যান ও অপরজন কবীর মহারাজন, মেকানিক্যাল সুপারভাইজার। প্রথমে সঞ্জয় শাহকে উদ্ধার করা হয় ও তার পরে মহারাজনকে। 
 

 টানেলে কম করে ৪০ জন নিখোঁজ ছিলেন
  • 5/12

গত ২৬ অগাস্টের সেই ভয়াবহ হড়পা বানের পর থেকেই ত্রিশূলী 3A জলবিদ্যুত্‍ কেন্দ্রের টানেলে কম করে ৪০ জন নিখোঁজ ছিলেন। এই রম ৬টি জলবিদ্যুত্‍ কেন্দ্রের প্রায় ৯০০ কর্মী নিখোঁজ। 
 

সুড়ঙ্গ থেকে গোঙানির আওয়াজ
  • 6/12

শ্রীরামের কথায়, 'ওই টানেল থেকে কিছু গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছিল। তখন আমরা ওঁদের বলি, ভয় পাবেন না, আমরা আপনাদের এখনই উদ্ধার করব।' নেপালি সেনা ও পুলিশের উদ্ধারকারী দল টানেলে ঢুকেছে। টানেলের মধ্যে থেকে আরও কিছু গোঙানির শব্দ আমরা পাচ্ছি। এটাই আশার আলো।'

একটু ভুল হলেই বড় বিপদ
  • 7/12

তিনি আরও জানাচ্ছেন, সেদিনের হড়পা বানে এতটাই ক্ষতিগ্রস্থ হয়েছে যে, টানেলে খুব সাবধানে প্রবেশ করতে হচ্ছে। একটু ভুল হলেই বড় বিপদ নেমে আসবে।   
 

Advertisement
অন্য একটি জলবিদ্যুৎ প্রকল্পে মর্মান্তিক খবর
  • 8/12

ভারী যন্ত্রপাতি এবং সরঞ্জাম নামিয়ে সুড়ঙ্গের ভিতরে জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। উদ্ধারকাজে আশার আলো দেখা গেলেও, অন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে সামনে এসেছে মর্মান্তিক খবর। 
 

সুড়ঙ্গে উদ্ধার দেহ
  • 9/12

রাসুওয়ার ল্যাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পে চলা উদ্ধার অভিযানের সময় নেপাল সেনার অনুসন্ধান ও উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভিতর থেকে দু’জনের দেহ উদ্ধার করেছে। উদ্ধারকারীরা ইতিমধ্যেই সুড়ঙ্গের প্রায় ১৫০ মিটার ভিতরে পৌঁছতে সক্ষম হয়েছেন।

৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ
  • 10/12

তবে পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৪১ জনের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করা যায়নি। ফলে তাঁদের পরিবার-পরিজন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ।  
 

ভারতের কাছেও ক্ষতিপূরণ চায় নেপাল
  • 11/12

নেপাল সরকার মনে করছে, ভারত, চিন এবং আমেরিকা, তিন দেশের দূষণের কারণেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপাল। সেই কারণে এই তিন দেশের ক্ষতিপূরণ দেওয়া উচিত।  সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। 
 

Advertisement
 তিন দেশ থেকেই সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস
  • 12/12

নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিন দেশ থেকেই সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, যার প্রভাব পড়ে গোটা বিশ্বেই। 

Advertisement