Advertisement
বিশ্ব

Bangkok Pattaya: পাটায়ায় যৌনপল্লিগুলিতে ব্যাপক রেড, যৌন ব্যবসা বন্ধ করতে কড়া অভিযান চলছে, হঠাত্‍ কেন?

থাইল্যান্ডে সেক্স ট্যুরিজম বড় অর্থনীতি
  • 1/13

ব্যাংককে সেক্স ট্যুরিজম একটি বড় অর্থনীতি। বহু পর্যটক ব্যাংককে এই পরিষেবা নেন। বিশেষ করে থাইল্যান্ড ভ্রমণে পাটায়া অতিপরিচিত ডেস্টিনেশন। 
 

পাটায়ায় যৌনব্যবসা বন্ধ করতে ব্যাপক অভিযান
  • 2/13

সেই পাটায়ায় এ বার গোটা শহরজুড়ে যৌনকর্মী ও যৌন ব্যবসার নেটওয়ার্কের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক অভিযান। থাইল্যান্ডের উপকূলে এই বন্দর শহরে ভিড়তে চলেছে মার্কিন নৌজাহাজ USS আব্রাহাম লিঙ্কন। ২৫০ দিন ধরে সমুদ্রে পাড়ি দিয়ে অবশেষে ওই সুবিশাল এয়ারক্রাফ্ট কেরিয়ার ভিড়বে পাটায়ায়। 
 

মার্কিন নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য পাটায়ায় থাকবেন
  • 3/13

ওই জাহাজে প্রায় ৫ হাজার মার্কিন নাবিক, পাইলট সহ সকলে ৫ দিন কাটাবেন পাটায়াতে। ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর। তাই পাটায়াজুড়ে যৌন ব্যবসা বন্ধ করতে ব্যাপক ধড়পাকড় শুরু করেছে পুলিশ। থাইল্যান্ডে যৌন ব্যবসা খাতায়কলমে বেআইনি। কিন্তু পাটায়াতে দেদার চলে এই ব্যবসা। বহু পর্যটক পরিষেবা নেন। 
 

Advertisement
দেহব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের-সহ প্রায় ৫০ জনকে আটক
  • 4/13

মার্কিন FBI পাটায়াকে বলেছিল, 'বিশ্বের অন্যতম বড় সেক্স ট্যুরিজম ডেস্টিনেশন'। থাইল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের আগমনকে সামনে রেখে শহরজুড়ে যৌনপল্লি ও দেহব্যবসার সঙ্গে যুক্ত চক্রগুলির বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। এই অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে দেহব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের-সহ প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
 

গত বছর নভেম্বরে সান দিয়াগো থেকে জাহাজটি ছেড়েছিল
  • 5/13

মার্কিন নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য ওই জাহাজে আসছে পাটায়ায়। গত বছর নভেম্বরে সান দিয়াগো থেকে জাহাজটি ছেড়েছিল। এরপর ২৫০ দিন সমুদ্রে কাটিয়েছে। ইরানে মার্কিন সেনার অ্যাটাকে সাহায্য করেছে। দীর্ঘ সময়ের মোতায়েনে জাহাজটির পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছিল বলে অভিযোগ। 
 

মার্কিন জাহাজ ঘিরে তত্‍পরতা তুঙ্গে
  • 6/13

ক্রু সদস্যদের দাবি, সেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ছিল, পরিকাঠামোর অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছিল এবং দীর্ঘ ও অত্যন্ত কঠিন কর্মঘণ্টার মধ্যে কাজ করতে হচ্ছিল তাঁদের। এমনকী অবসাদে আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
 

 যৌন ব্যবসা বন্ধ করতে ব্যাপক ধড়পাকড়
  • 7/13

পাটায়ার কাছে লিম চাবাং বন্দরে জাহাজে ভিড়লে এই ৫ হাজার সদস্য বহু দিন পরে স্থলভাগ দেখবেন। তাঁরা কিছু দিন ছুটি কাটাবেন। তাই পাটায়ায় সব যৌন ব্যবসা বন্ধ করতে ব্যাপক ধড়পাকড় শুরু হয়েছে। 
 

Advertisement
ব্যবসায়ীদের সতর্ক করেছে থাইল্যান্ড প্রশাসন
  • 8/13

বিশেষ করে শিশু যৌন ব্যবসা চালানো নেটওয়ার্কগুলিকে টার্গেট করা হয়েছে। এছাড়াও সব ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, মার্কিন নৌবাহিনীর ওই ৫ হাজার সদস্যকে যেন ঠকানো না হয় বা বেশি দাম না নেওয়া হয়।  
 

পর্যটকদের অতি প্রিয় ডেস্টিনেশন পাটায়া
  • 9/13

থাইল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত পাটায়া। পর্যটকদের অতি প্রিয় ডেস্টিনেশন। ভিয়েতনাম যুদ্ধের সময় ছুটি কাটাতে তীরে নামা মার্কিন সেনাসদস্যদের উপস্থিতি শহরটির বিকাশে আংশিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 
 

পাটায়ার পর্যটন অর্থনীতি ধুঁকছে
  • 10/13

এবার ৫,০০০ মার্কিন নৌবাহিনীর সদস্যের আগমন শহরটির মন্থর হয়ে পড়া পর্যটন অর্থনীতিকে ফের চাঙ্গা করবে বলেই আশা করছেন স্থানীয়দের অনেকেই। 
 

পাটায়ার অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা
  • 11/13

পাটায়া নাইটলাইফ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিসা হ্যামিল্টন থাই সংবাদমাধ্যম দ্য নেশন-কে জানান, মার্কিন যুদ্ধজাহাজের বন্দর সফরের খবর স্থানীয় ব্যবসায়ীদের কাছে নতুন আশার সঞ্চার করেছে। 
 

Advertisement
২০২৬ সালে সবচেয়ে খারাপ অর্থনীতির মুখে পাটায়া
  • 12/13

তাঁর কথায়, 'শহরে ২০ বছরেরও বেশি সময় কাটানোর অভিজ্ঞতায় ২০২৬ সালের মতো এত খারাপ ব্যবসায়িক পরিস্থিতি আমি আগে দেখেননি।' তবে অনেকের আশঙ্কা, মার্কিন সেনাসদস্যদের খরচের একটি অংশ পাটায়ার অবৈধ দেহব্যবসা চক্রের দিকেও যেতে পারে।
 

যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা
  • 13/13

মার্কিন সেনাসদস্যদের আগমন যৌন শোষণের ঝুঁকি এবং যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। এই আশঙ্কাও করছে স্থানীয় প্রশাসন। তাই যৌন ব্যবসা একদম বন্ধ করে দেওয়ার জন্য কড়া অভিযান শুরু করা হয়েছে।

Advertisement