Advertisement
বিশ্ব

রানওয়েতে দুটি বিমানের মধ্যে হতে যাচ্ছিল মুখোমুখি সংঘর্ষ! তখনই...

পাইলটের দক্ষতায়
  • 1/7

পাইলটের দক্ষতায় রক্ষা পাওয়া গেল বড়সড় বিমান দুর্ঘটনার। এয়ার ট্রাফিক কন্ট্রোল একই সময়ে একই রানওয়েতে দুটি পৃথক বিমানের অবতরণ এবং টেকঅফ করার জন্য নির্দেশ দিয়েছিল। ফলে দুটি বিমানের বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল।  (সব ছবি-প্রতীকী /গেটি ইমেজেস)

ঘটনাটি প্যারিসে
  • 2/7

ঘটনাটি প্যারিসে Charles de Gaulle বিমানবন্দরের। ট্রাফিক কন্ট্রোলারের ভুলে ইউনাইটেড এয়ারলাইন্স জেটেরে একটি বিমানের সঙ্গে ইজিজেট এয়ারবাস বিমানের সংঘর্ষ হত। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।
 

প্রতিবেদন অনুযায়ী
  • 3/7

প্রতিবেদন অনুযায়ী, ইজিজেট বিমানটি গত বছরের ২০ জুলাই ওই বিমানবন্দরে টেক অফের প্রস্তূতি নিচ্ছিল। তখন পাইলটরা দেখতে পান ইউনাইটেড বোয়িং ৭৮৭ একই রানওয়েতে অবতরণ করছে। ৩০০ ফুটের কম উচ্চতায় সেই সময়ে বিমানটি ছিল।
 

Advertisement
দুটি বিমানের প্রায়
  • 4/7

দুটি বিমানের প্রায় মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা ছিল। কারণ, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ভুল নির্দেশ দেয়। তারা ইউনাইটেড বিমানটিকে জানায় রানওয়ে এখন খালি রয়েছে। 

পাইলটরা জানান
  • 5/7

পাইলটরা জানান, তিনি ফরাসি কন্ট্রোলারের ইংরেজি ভাষা বুঝতে পারেননি। একই রানওয়েতে বিমান ওঠানামার সময় ওই কন্ট্রোলার বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। 

কন্ট্রোলার বোয়িং
  • 6/7

কন্ট্রোলার বোয়িং বিমানটিকে একই রানওয়েতে অবতরণ করতে নির্দেশ দেয়। যেখানে ইজিজেট বিমানটি চলা শুরু করেছিল। তবে পাইলটরা আসন্ন বিপদ দেখেছিলেন। বোয়িংটি এক মাইলেরও কম দূরে ছিল এবং ১৬০০ মাইল প্রতি ঘন্টা গতিবেগ নিচ্ছিল। এটি দেখার সাথে সাথেই ইজিজেট সহ-পাইলট হস্তক্ষেপ করেন রেডিওতে অবতরণ বাতিল এবং রুটটি পুনর্নির্দেশের জন্য বলেন।

কন্ট্রোলারের সঙ্গে
  • 7/7

কন্ট্রোলারের সঙ্গে সঠিক ভাবে কথা না বলায় পাইলটদের সমালোচনা করা হয়। পরে ওই কন্ট্রোলার তদন্তকারীদের জানান তিনি তুতলে গিয়েছিলেন।


 

Advertisement