Advertisement
বিশ্ব

Nepal Earthquake: বিধ্বস্ত নেপালে এ বার ভূমিকম্প! বন্যার হাই অ্যালার্টও জারি, এখন কী অবস্থা? সব ছবি রইল

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
  • 1/10

হড়পা বানে ধ্বংস হয়ে গিয়েছে নেপালের একটি বড় অংশ। চারদিকে কাদার স্তূপে শুধুই দেহ উদ্ধার হচ্ছে। তারই মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বন্যা বিধ্বস্ত নেপাল। মঙ্গলবার রাতে একাধিক জেলা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। 
 

মঙ্গলবার রাতে কম্পন হয়
  • 2/10

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের (NEMRC) দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে নেপালের স্থানীয় সময় ৯টা ৫৩ নাগাদ ভূমিকম্প হয়। 
 

কম্পনের এপিসেন্টার কাঠমান্ডু থেকে বেশি দূরে নয়
  • 3/10

কম্পনের এপিসেন্টার ছিল লোমানথাংয়ে, কাঠমান্ডু থেকে ৩৭৫ কিমি দূরে। তবে হতাহতের কোনও খবর নেই। কম্পন অনুভূত হয়েছে মনং, দলপা ও মিয়াগডি জেলাতেও।  কম্পন টের পাওয়া গিয়েছে আশপাশের একাধিক জেলাতেও।
 

Advertisement
দুর্গম পার্বত্য এলাকায় কম্পন
  • 4/10

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে। কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
 

নেপালে কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিও চলছে
  • 5/10

এরই মধ্যে কয়েক দিন ধরে প্রবল বৃষ্টির জেরে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
 

 ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে
  • 6/10

এমন পরিস্থিতিতে নতুন করে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। ভূমিকম্প এবং চরম আবহাওয়া, দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই নেপাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
 

ধসে গতিপথ আটকে একাধিক নদীর
  • 7/10

ভূমিকম্পের পাশাপাশি পার্বত্য জেলার গন্ডকি প্রদেশে কিমরুং নদীতেও নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ভূমিধসের কারণে নদীর গতিপথ আটকে গিয়েছে। এর ফলে কিমরুং নদী থেকে কালীগণ্ডকী নদীর সঙ্গমস্থল পর্যন্ত নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
 

Advertisement
আরও বন্যার পূর্বাভাস
  • 8/10

মঙ্গলবার রাত ৮টায় বন্যার পূর্বাভাস বিভাগের তরফে সতর্কবার্তা জারি করা হয়। নদী আটকে যাওয়ার কারণে আচমকা জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নয়াপুল, বিরেঠান্তি এবং আশপাশের নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিমরুং নদী মোদি নদীর একটি উপনদী।
 

গত ২৬ অগাস্ট ভয়াবহ হড়পা বান
  • 9/10

এই পরিস্থিতি তৈরি হয়েছে গত ২৬ অগাস্টের ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই। হিমালয় সীমান্তবর্তী এলাকায় উচ্চভূমির একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ জল, কাদা ও ধ্বংসাবশেষ নেমে এসেছিল। তাতে নেপালের রাসুয়া জেলা এবং তিব্বতের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। 
 

বিধ্বস্ত নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে
  • 10/10

বহু বাড়ি, রাস্তা ও সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি জলবিদ্যুৎ পরিকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত ১১টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও একাধিক সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
 

Advertisement