Advertisement
বিশ্ব

G7 Summit: সিগারেট খাচ্ছেন না মেলোনি, ম্যাক্রোঁ নাকি ঘড়ি হারিয়েছেন? রাষ্ট্রনেতাদের 'কূটকাচালি' ফাঁস

G7 Hot Mic Discussions
  • 1/10

বিশ্ব অর্থনীতি, যুদ্ধ পরিস্থিতির মতো গুরুতর ইস্যুগুলি নিয়ে আলোচনার মাঝেই G7 দেশগুলির রাষ্ট্রপ্রধানদের মধ্যে হাল্কা মেজাজে নানা আলোচনা হয়েছে। কেউ বলছেন তিনি সিগারেট ছেড়ে দিয়েছেন, কেউ নতুন সাইকেল উপহার পেলেন, কেউ আবার খোয়ালেন নিজের হাতঘড়ি। মাইক অন, অন্যমনস্ক হয়ে নিজেদের মধ্যে ট্রাম্প-ম্যাঁক্রো-মেলোনিরা যা যা আড্ডা হচ্ছিল, সবটাই শুনল জনতা।

G7 Hot Mic Discussions
  • 2/10

সবচেয়ে চর্চিত বিষয় হয়ে ওঠে জর্জিয়া মেলোনিকে ঘিরে। ইতালির প্রধানমন্ত্রীকে জার্মান চান্সেলর ফ্রেডরিক মার্জ জিজ্ঞাসা করেন, 'সকালে সিগারেট খেয়েছো?' 

G7 Hot Mic Discussions
  • 3/10

জর্জিয়া মেলোনি বলেন, 'মে মাসের ১ তারিখের পর থেকে আমি একটাও সিগারেট খাইনি'। চমকে ওঠেন বাকি রাষ্ট্রনেতারা। আর সবটাই শোনা যায় মাইকে। 

Advertisement
G7 Hot Mic Discussions
  • 4/10

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মজার ছলে পাল্টা বলেন, 'তোমার কি প্যাচ হয়েছে নাকি?' হেসে ওঠেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি । 
 

G7 Hot Mic Discussions
  • 5/10

জিওপলিটিক্যাল ইস্যুগুলির মাঝেই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ফুটবল বিশ্বকাপ। স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের ০-০ ড্র ম্যাচটির প্রশংসা করেন কিয়ার স্টার্মার। তিনি বলেন, 'বলতেই হবে, অবিশ্বাস্য'।
 

G7 Hot Mic Discussions
  • 6/10

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হঠাৎ খেয়াল করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো তাঁর হাতঘড়ি ফেলে এসেছেন। মাইক অন থাকা অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প বলে ওঠেন, 'কোথায় সেটা? থাকলে আমায় দাও, দাও।'
 

G7 Hot Mic Discussions
  • 7/10

এদিকে, G7 সামিটে অংশ নেওয়া সমস্ত রাষ্ট্রপ্রধানদের একটি করে সাইকেল উপহার দেন ম্যাঁক্রো। সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রোমোট করতেই তাঁর এই উদ্যোগ। আগামী বছর আল্পসে এই শো হোস্ট করবে কানাডা। 
 

Advertisement
G7 Hot Mic Discussions
  • 8/10

বরাবরই সাইকেল চালানো অপছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে নাক শিঁটকাতে দেখা যায় প্রকাশ্যেই। 

G7 Hot Mic Discussions
  • 9/10

জার্মান চান্সেলর ফ্রেডরিক মার্জ ট্রাম্পকে জার্মানি ফুটবল দলের একটি জার্সি উরহার দেন। যেটিতে তাঁর নাম লেখা এবং জার্সি নম্বর ৪৭। কারণ তিনিও আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট।

G7 Hot Mic Discussions
  • 10/10

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, 'ইনস্টাগ্রামে তো আমরা খুব জনপ্রিয় জুটি।'
 

Advertisement