
বাড়িতে স্ত্রীয়ের 'অত্যাচারে' কার্যত নাজেহাল এক ব্যক্তি। তার জন্য জেলে থাকার আবেদন জানিয়েছেন তিনি। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (সব ছবি প্রতীকী)

euronews.com এ প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ইতালির গুইডোনিয়া মন্টেসেলিও নামের এলাকার এই ঘটনাটি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধে ওই ব্যক্তিকে কয়েক মাস গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাকে আরও কয়েক বছর গৃহবন্দি থাকতে হবে।

আচমকা থানায় পৌঁছে ওই ব্যক্তি বলেন, আমার ঘরোয়া জীবন নরক হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি জেলে যেতে চাই।

ওই ব্যক্তির মুখে এমন কথা শুনে পুলিশ কর্মীরা হতবাক হয়ে যান। যদিও পুলিশ তাকে আটক করে।

ওই ব্যক্তিকে গৃহবন্দী থাকার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা না মানায় তাকে আটক করা হয়।

আপাতত ওই ব্যক্তিকে জেলে রাখা হয়েছে। কিন্তু তার কীর্তি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।