China Corona Shutdown : চিনের সেই উহানে শাটডাউন, যেখান থেকে ছড়িয়েছিল Corona

চিনের উহানে ফের করোনার থাবা। সংক্রমণের আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে শাটডাউন ঘোষণা করেছে চিন প্রশাসন। এই উহানে রয়েছে Jiangxia জেলা।

Advertisement
চিনের সেই উহানে শাটডাউন, যেখান থেকে ছড়িয়েছিল Corona ফাইল ছবি
হাইলাইটস
  • চিনের ইউহানে ফের করোনার থাবা
  • সংক্রমণের আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে শাটডাউন ঘোষণা করেছে চিন প্রশাসন
  • প্রসঙ্গত, এই ইউহান থেকেই প্রথম করোনার সংক্রমণ ছড়িয়েছিল গোটা বিশ্বে

চিনের উহানে ফের করোনার থাবা। সংক্রমণের আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে শাটডাউন ঘোষণা করেছে চিন প্রশাসন। এই  উহানে রয়েছে Jiangxia জেলা। সেখানেই শাটডাউন ঘোষণা করা হয়েছে। যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। 

প্রসঙ্গত, এই উহান থেকেই প্রথম করোনার সংক্রমণ ছড়িয়েছিল গোটা বিশ্বে। ফলে সেখানে নতুন করে সংক্রমণ ছড়ানোয় ব্যাপক আতঙ্ক মানুষের মধ্যে। 

চিন প্রশাসন সূত্রে খবর, Jiangxia-তে ৪ জনের শরীরেল করোনার সন্ধান পাওয়া গেছে। তারপরই শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই অবস্থায় ওই শহরে সিনেমা ও ইন্টারনেট ক্যাফে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বাজার, রেস্তরাঁও বন্ধ। সব অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ ধর্মীয় স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান। 

আরও পড়ুন : 'হিন্দ মোটরে ইন্ডাস্ট্রিয়াল জোন, ৩ করিডোরে লাখ লাখ চাকরি'

প্রসঙ্গত, বিশ্বের প্রথন লকডাউন হয়েছিল এই উহানে। তখন ২ মাস ঘর থেকে বেরোতে পারেনি মানুষ। তবে পরে এই শহর থেকে করোনা উধাও হয়ে গেছে বলে দাবি করে চিন সরকার। 

ভারতেও বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৩১৩। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৯ লক্ষ ৩৮ হাজারেরও বেশি। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৪৫ হাজার ২৬ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ।

POST A COMMENT
Advertisement