Covid19: করোনার নতুন ঢেউ! চিনে লকডাউন, বিশ্বে ৬ কোটি আক্রান্ত, ভারতেও কি প্রভাব?

কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে। জারি হয়েছে লকডাউন। দুনিয়ার অন্য দেশেও উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ভারতে এখনও প্রভাব পড়েনি।

Advertisement
করোনার নতুন ঢেউ! চিনে লকডাউন, ভারতেও কি প্রভাব?  চিনে বাড়ছে করোনা। নতুন করে লকডাউন।
হাইলাইটস
  • নতুন করে করোনার সঙ্কট।
  • চিনের শেনজেন প্রদেশে লকডাউন।
  • রাশিয়ায় বাড়ছে মৃত্যু।

সে কি ফিরে এল? দুনিয়াজুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনা অতিমারি। গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষের বেশি সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৭৯ জনের। রবিবারে চিনে নতুন করে ৩৫৭৯ জনের সংক্রমণের খবর মিলেছে। গত ২ বছরে ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ আক্রান্ত। শেনজেন প্রদেশে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। গৃহবন্দি হয়েছেন ১.৭ কোটি নগরবাসী। অন্যদিকে, সাংহাইয়ে বন্ধ হয়ে গিয়েছে স্কুল।

দুনিয়াজু়ড়ে করোনার চিত্র

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনার আক্রান্তের খোঁজ মিলেছে দক্ষিণ কোরিয়ায়। নতুন করে ৩ লক্ষ ৫০ হাজার ১৭৬ জন আক্রান্ত পাওয়া গিয়েছে। তার পরে আছে জার্মানি। আক্রান্তের সংখ্যা ২,১৩,২৬৪। ১ লক্ষ ৬৬ হাজার ৯৬৮ জন আক্রান্ত হয়েছেন ভিয়েতনামে। ফ্রান্স, ইতালি ও রাশিয়া সংক্রমিত সংখ্যা যথাক্রমে ৬০,৪২২, ৪৮,৮৮৬ এবং ৪৪,৯৮৯। 

রাশিয়ায় সর্বাধিক মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ৫৯৬ জনের। এছাড়া দক্ষিণ কোরিয়ায় মারা গিয়েছেন ২৫১ জন। ইন্দোনেশিয়া ও মেক্সিকোতে মৃতের সংখ্যা যথাক্রমে ২১৫ এবং ২০৩। 

চিনে ফের লকডাউন 

চিনে নতুন করে শুরু হয়েছে করোনা সংক্রমণ। শেনজেন প্রদেশে একদিনে ৬৬ আক্রান্তের খবর মিলতেই লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি শহরে লকডাউন করেছে প্রশাসন। ২০১৯ সালে চিনেই মিলেছিল করোনার প্রথম আক্রান্ত। 

চিনের আধিকারিকদের দাবি, ওমিক্রনের জন্য বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাতে আরও একবার জনজীবন ব্যাহত হচ্ছে। শেনজেন শহরে ১.৭ কোটি মানুষকে ঘরে থাকতে হচ্ছে। মেট্রো ও বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। সাংহাইয়ে স্কুল, শপিংমল বন্ধ। 

হংকংয়ে পরিস্থিতির অবনতি

হংকংয়ে রবিবার পর্যন্ত আক্রান্ত ২৭ হাজার ৬৪৭ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। 
 
ভারতে করোনা নেই

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫০৩। সুস্থ হয়েছেন ৪৩৭৭ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৬,১৬৮। গত ৬৮০ দিনে সবচেয়ে কম করোনা আক্রান্ত এদেশে। 

Advertisement

এখনও পর্যন্ত গোটা দুনিয়ায় ৪৫.৮৫ কোটি করোনা আক্রান্তের খবর মিলেছে। সুস্থ হয়েছেন ৩৯.১৬ কোটি মানুষ। এর মধ্যে সক্রিয় করোনা রোগী ৬.০৮ কোটি। দুনিয়াজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৬০.৬ লক্ষ।

আরও পড়ুন- সন্তানের পড়াশুনোর জন্য ১ কোটির টার্গেট! এখনই বিনিয়োগ করুন ৫ উপায়ে

POST A COMMENT
Advertisement