potatoআলুকে বলা হয় সবজির রাজা। আলু ছাড়া একদিনও চলে না। সব তরকারিতেই অবাধ বিচরণ আলুর। বাজারে প্রতি কেজি আলুর দাম থাকে ৩০ থেকে ৭০ টাকা। কিন্তু যদি এক কেজি আলুর দাম আপনাকে বলা হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা, তাহলে আপনি বিশ্বাস করবেন ? কিন্তু এটাই সত্যি। বিশ্বে এমন আলুও আছে। যার এক কেজির দাম ৫০ হাজারের কাছাকাছি।
কোথায় চাষ করা হয়?
Le Bonnotte নামের এই আলু ফরাসি দ্বীপ Ile de Noirmoutier-এ চাষ করা হয়। এটি বেলে মাটিতে চাষ করা হয়। সামুদ্রিক শৈবাল এর সার হিসেবে কাজ করে। এটি শুধুমাত্র ৫০ বর্গমিটার জমিতে চাষ করা হয়। বিশ্বের সবচেয়ে দামি পাঁচটি সবজির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই আলু।
potatoreview ওয়েবসাইট অনুসারে, প্রতি কিলোগ্রাম এর গড় মূল্য ৫০০ ইউরো অর্থাৎ প্রায় ৪৪,২৮২ টাকা, যদিও এর দাম ওঠানামা করতে থাকে। গ্লোবাল মিডিয়া কোম্পানি Conde Nast Travel এটিকে বিশ্বের সবচেয়ে দামি পাঁচটি সবজির মধ্যে অন্তর্ভুক্ত করেছে।
বিরল জাতের আলু
এই আলুকে বিরল প্রজাতির ক্যাটাগরিতে রাখা হয়েছে। Le Bonnotte প্রতি বছর শুধুমাত্র ১০ দিনের জন্য পাওয়া যায়। এর চাষের জন্য খুব যত্ন নিতে হয়। লা বোনোট আলু রোপণের তিন মাস পরে তোলা হয়। ফেব্রুয়ারিতে বপন করা হয় এবং মে মাসে তোলা হয়। লা বোনোট আলু রোপণের তিন মাস পরে, এটি খনন করা হয়। মাটি থেকে এই আলু আলতো হাতে তোলা হয়।
এই আলুর স্বাদ টক। স্যালাড, স্যুপ এবং ক্রিম তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এই আলু অনেক রোগের জন্য উপকারি। ই-কমার্স ওয়েবসাইট ট্রেড ইন্ডিয়াতে এক কিলো Le Bonnotte-এর দাম ৬৯০ মার্কিন ডলার, অর্থাৎ ৫৬,০২০ টাকা কিলো। Go for World Business-এ এই আলুর ৫০০ গ্রামের দাম দেখানো হয়েছে ৩০০ ডলার, অর্থাৎ ২৪ হাজার টাকা।
আরও পড়ুন : অ্যাভিয়ান ফ্লু-এর তাণ্ডব, লক্ষ লক্ষ মুরগির মৃত্যু, মানুষের ঝুঁকি কতটা?