যৌন সম্পর্কে ছড়াচ্ছে ক্যানসার, বিয়ের আগে মহিলাদের HPV টিকা UAE-তে, ভারতেও হবে?

HPV Vaccination: ভারতেও অনেক মহিলা আক্রান্ত হন এই রোগে। কিন্তু বহু মহিলাই সামাজিক লজ্জার কারণে শুরুতে চিকিৎসকের কাছে যান না।

Advertisement
যৌন সম্পর্কে ছড়াচ্ছে ক্যানসার, বিয়ের আগে মহিলাদের HPV টিকা UAE-তেসৌদি আরবে মহিলাদের টিকাকরণ।
হাইলাইটস
  • বিশ্বজুড়ে গর্ভাশয় ক্যানসারে আক্রান্ত হচ্ছেন মহিলারা।
  • ক্যানসার প্রতিরোধে টিকাকরণ সংযুক্ত আরব আমিরশাহিতে।
  • ভারতে দ্বিতীয় সর্বাধিক আক্রান্ত সর্বিকল ক্যানসারে।

বিশ্বজুড়ে গর্ভাশয় ক্যানসারে আক্রান্ত হচ্ছেন মহিলারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২০ সালে গোটা দুনিয়ায় সর্বিকল ক্যানসারে ৬ লক্ষ ৪ হাজার মহিলা নতুন করে সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪২ হাজার জনের। সাধারণত শারীরিক মিলনে হিউম্যান পাপিলোমা ভাইরাসে সংক্রামিত হন মহিলারা। বারবার সংক্রমণ হলে তা পরিণত হয় ক্যানসারে। তাই গোড়াতেই দরকার সুচিকিৎসা। এটা মাথায় রেখে সর্বিকল ক্যানসারের মোকাবিলায় পদক্ষেপ করল সংযুক্ত আরব আমিরশাহি। সে দেশে বিয়ের আগে মহিলাদের হিউম্যান পাপিলোমা ভাইরাসের (HPV) টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।

আবুধাবির স্বাস্থ্য বিভাগ (SEHA) জানিয়েছে, ক্যানসারের মোকাবিলায় এই পদক্ষেপ। আর টিকাই সর্বোত্তম উপায়। ১৩ থেকে ২৬ বছরের মহিলাদের এই টিকা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। খলিজ টাইমস-কে তারা জানিয়েছে,'টিকাকরণ ও প্রাথমিক চিকিৎসায় গর্ভাশয় ক্যানসারের ঝুঁকি কমিয়ে ফেলে যায়। আমরা বিয়ের আগে মহিলাদের এই টিকা নেওয়ার কথা বলেছি।'

মহিলাদের আশঙ্কা কাটাতে উদাহরণও তুলে ধরছে স্বাস্থ্য বিভাগ। তাদের বক্তব্য, ২৮ বছরের এক বিবাহিত মহিলা নিঃসন্তান ছিলেন। পরে জানা গেল, তাঁর গর্ভাশয়ে ক্যানসার হয়েছে। চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। মদীনত খলিফা হেল্থকেয়ার সেন্টারের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ শাহদ ফয়জল আল আয়লার কথায়,'গর্ভাশয় ক্যানসার শুরুতেই ধরা পড়লে সুস্থ হতে পারেন রোগী।'     

ভারতে সর্বিকল ক্যানসারের বিপদ

ভারতেও অনেক মহিলা আক্রান্ত হন গর্ভাশয়ের ক্যানসারে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত। কিন্তু বহু মহিলাই সামাজিক লজ্জার কারণে শুরুতে চিকিৎসকের কাছে যান না। বাড়াবাড়ি হওয়ার পর হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন ক্যানসার অনেকটা ছড়িয়ে পড়েছে বা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। হিউম্যান পাপিলোমা ভাইরাসের জন্য শরীরে এই ক্যানসার হয়। যৌনসম্পর্কে ছড়ায় এটি। বেশিরভাগ ক্ষেত্রে ৪৫ বছরের পরে এই ক্যানসার ধরা পড়ে। 

কী লক্ষণ দেখে বুঝবেন?    

- মাসিক শেষ হওয়ার পরও ঋতুস্রাব বন্ধ হচ্ছে না। 
- সঙ্গমের পর রক্তপাত। 
- যোনিতে বারবার সংক্রমণ। মূত্রত্যাগের পর জ্বলন। 
- মেনোপজের পরেও ঋতুস্রাব। 
- শ্বেত ঋতুস্রাব। 
- কোমর, হাঁটুতে ব্যথা।

Advertisement

আরও পড়ুন- বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড বরানগরে মাছ ব্যবসায়ী, CID-জালে

POST A COMMENT
Advertisement