Himant Biswa Sarma: অসমে কংগ্রেস ভাঙার স্ট্র্যাটেজি হিমন্তের, বলছেন, 'সব ভাল নেতাকে BJP-তে আনব'

আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে অসমে। জলুকবাড়ি কেন্দ্রে লড়ছেন হিমন্ত। প্রার্থী করা হয়েছে প্রদ্যোত্‍ বরদলৈকেও। তিনি তাঁর পছন্দের সিট দিসপুরেই লড়ছেন। জলুকবাড়ি আসনটিতে হিমন্ত বিশ্বশর্মা বহু দিন ধরেই জিতছেন। ২০০১ সাল থেকে। কংগ্রেসের টিকিটে ওই আসনে ৩ বার জিতেছেন হিমন্ত।

Advertisement
অসমে কংগ্রেস ভাঙার স্ট্র্যাটেজি হিমন্তের, বলছেন, 'সব ভাল নেতাকে BJP-তে আনব'প্রদ্যোত্‍ বরদলৈকে বিজেপি-তে স্বাগত জানালেন হিমন্ত বিশ্বশর্মা
হাইলাইটস
  • প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি
  • কংগ্রেসের সব ভাল নেতাকে তুলতে চান হিমন্ত
  • কী বলছেন গৌরব গগৈ?

অসমে এবার কংগ্রেস ভাঙার খেলায় নামল বিজেপি। কংগ্রেসের সিনিয়র নেতা ও সাংসদ প্রদ্যোত্‍ বরদলৈ যোগ দিয়েছেন বিজেপি-তে। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার প্রদ্যোতের ছেলে প্রতীক বরদলৈ যোগ দিলেন বিজেপি। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট করে দিলেন, কংগ্রেসের সব ভাল নেতাকে বিজেপি-তে নেবেন তিনি। প্রসঙ্গত, হিমন্ত নিজেও একদা কংগ্রেসেই ছিলেন।

প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি

আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে অসমে। জলুকবাড়ি কেন্দ্রে লড়ছেন হিমন্ত। প্রার্থী করা হয়েছে প্রদ্যোত্‍ বরদলৈকেও। তিনি তাঁর পছন্দের সিট দিসপুরেই লড়ছেন। জলুকবাড়ি আসনটিতে হিমন্ত বিশ্বশর্মা বহু দিন ধরেই জিতছেন। ২০০১ সাল থেকে। কংগ্রেসের টিকিটে ওই আসনে ৩ বার জিতেছেন হিমন্ত। ২০১৫ সালে তিনি বিজেপি যোগ দেন। ২০১৬ থেকে ২০২১, জলুকবাড়ি তাঁকে নিরাশ করেনি। এবার জিতলে ষষ্ঠবার ওই কেন্দ্রে বিধায়ক হবেন হিমন্ত।

কংগ্রেসের সব ভাল নেতাকে তুলতে চান হিমন্ত

টিকিট বণ্টনকে ঘিরে ক্ষোভে কংগ্রেস ছেড়েছেন প্রদ্যোত্‍। তারপরেই হিমন্তর থেকে বিজেপি-র পতাকা তুলে নিয়েছেন। ফলে অসমে কংগ্রেসের তিনজন সাংসদের মধ্যে এখন একজন চলে গেলেন বিজেপি-তে। প্রদ্যোত্‍ যোগ দিতেই অসম নিয়ে বড় বার্তা দিলেন হিমন্ত। তাঁর কথায়, 'কংগ্রেস যা ইচ্ছে বলুক। কিন্তু আমাদের লক্ষ্য হল, কংগ্রেসের সব ভাল নেতাকে বিজেপি-তে নিয়ে আসা। অসম ও বিজেপি, দুইয়েই ভবিষ্যত্‍ উজ্জ্বল করা আমাদের লক্ষ্য। তাই আমরা ধীরে ধীরে সেই সব কংগ্রেস নেতাকে বিজেপি-তে আনব, যাঁরা সম্পদ।' তাঁর দাবি, কংগ্রেসের সভাপতি পদে শশী থারুরকে দেখতে চেয়েছিলেন প্রদ্যোত্‍ বরদলৈ। সেই কারণেই তাঁকে এত অপমান সহ্য করতে হল কংগ্রেসে। 

কী বলছেন গৌরব গগৈ?

অসমের মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসের যা পরিস্থিতি, তাতে আত্মসম্মান বোধ যাঁদের আছে, সেই সব নেতারা কেউ থাকতে রাজি নন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার প্রসঙ্গ টেনে হিমন্তের বক্তব্য, কংগ্রেসের ভাল নেতারা বিজেপি-তে যোগ দিচ্ছেন, কারণ, বিজেপি-তে তাঁদের ভবিষ্যত্‍ উজ্জ্বল। বিজেপি অসমবাসীর জন্য কাজ করে। অন্যদিকে প্রদ্যোতের ছেলে প্রতীকের বিজেপি যোগ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, 'প্রতীক যা-ই সিদ্ধান্ত নিক, আমরা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব। ওঁর প্রতি আমার সমবেদনা রয়েছে। এই বিধানসভা নির্বাচনে অসমের ভবিষ্যত্‍ নির্ধারিত হবে।'

Advertisement

বহু মাস ধরেই কংগ্রেসে কোণঠাসা ছিলেন প্রদ্যোৎ। প্রকাশ্যে ক্ষোভও উগরেছেন এই বিষয়ে। দু’দিন আগে তিনি জিতেন্দ্র সিংকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, লাহরিঘাট কেন্দ্র থেকে আসিফ মহম্মদ নাজারকে পুনরায় প্রার্থী করা নিয়ে তিনি একেবারেই সহমত নন। প্রদ্যোৎ অভিযোগ করেন, ২০২৫ সালের এপ্রিল মাসে নগাঁও জেলার ঢিং এলাকায় তাঁর এবং তাঁর এক সহযোগীর উপর সশস্ত্র হামলা হয়। তাঁর দাবি, এই হামলার নেতৃত্বে ছিলেন এমদাদুল ইসলাম, যিনি নাজারের ঘনিষ্ঠ সহযোগী।

POST A COMMENT
Advertisement