Assam Election 2026 Schedule: অসমে ৯ এপ্রিল একদফায় ভোট, রেজাল্ট কবে? পুরো নির্ঘণ্ট রইল

আজ অর্থাত্‍ রবিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানালেন, অসমে একদফায় নির্বাচন হবে। আগামী ৯ এপ্রিল অসম বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা হবে ৪ মে (বৃহস্পতিবার)। অসমে প্রার্থীদের নমিনেশন জমার শেষ তারিখ ২৩ মার্চ।

Advertisement
 অসমে ৯ এপ্রিল একদফায় ভোট, রেজাল্ট কবে? পুরো নির্ঘণ্ট রইলঅসমে বিধানসভা নির্বাচন ২০২৬ নির্ঘণ্ট
হাইলাইটস
  • অসমে ১ দফায় ভোট
  • অসমে ১২৬টি বিধানসভা কেন্দ্র
  • কোন দলের কত আসন বর্তমানে?

৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের রেজাল্ট একসঙ্গেই প্রকাশ করা হবে ৪ মে। 

অসমে ১ দফায় ভোট

আজ অর্থাত্‍ রবিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানালেন, অসমে একদফায় নির্বাচন হবে। আগামী ৯ এপ্রিল অসম বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা হবে ৪ মে (বৃহস্পতিবার)। অসমে প্রার্থীদের নমিনেশন জমার শেষ তারিখ ২৩ মার্চ।

অসমে ১২৬টি বিধানসভা কেন্দ্র

অসমে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস অনুযায়ী, তপশিলি জাতি (SC) এবং উপজাতি (ST) প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। বর্তমানে ৮টি আসন তপশিলি জাতির জন্য এবং ১৬টি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। অসমে মোট ১২৬টি বিধানসভা আসন। ২০২১ সালে অসমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। অসমে বিজেপি সরকারের কাছে ২০২৬ সালের নির্বাচন বড় চ্যালেঞ্জ। কারণ, প্রধান বিরোধী দল কংগ্রেস ভাল লড়াই দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

অসম বিধানসভা নির্বাচন ২০২৬ নির্ঘণ্ট
অসম বিধানসভা নির্বাচন ২০২৬ নির্ঘণ্ট

২০২১ সালে ৩ দফায় ভোট হয়েছিল

অসমে নতুন জনসংখ্যার তথ্য অনুযায়ী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সীমানা পুনরায় নির্ধারিত হয়েছে। ফলে এবারের নির্বাচন হবে এই নতুন মানচিত্র অনুযায়ী প্রথম বিধানসভা নির্বাচন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অসমে তিন দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসে। মোট ১২৬টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৬৪টি আসন। এনডিএ জোট সেখানে ৭৫টি আসন জিতে নেয়। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘মহাজোট’ পায় ৫০টি আসন।

কোন দলের কত আসন বর্তমানে?

দলভিত্তিক ভোটের হিসেবে ভারতীয় জনতা পার্টি একাই প্রায় ৩৩.২ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। তাদের জোটসঙ্গী অসম গণপরিষদ পায় প্রায় ৭.৯ শতাংশ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল পায় প্রায় ৩.৪ শতাংশ ভোট। সব মিলিয়ে এনডিএ জোটের মোট ভোটের হার দাঁড়ায় প্রায়রর ৪৪.৮ শতাংশ। অন্যদিকে কংগ্রেস প্রায় ২৯.৭ শতাংশ ভোট পায় এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পায় প্রায় ৯.৩ শতাংশ ভোট। কিন্তু এই ভোট একত্রিত হওয়া সত্ত্বেও বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

Advertisement

এই নির্বাচনের পর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি আগে কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন। তাঁর নেতৃত্বেই বিজেপি দ্বিতীয়বারের জন্য অসমে সরকার গঠন করে। এই প্রথমবার কংগ্রেস ছাড়া অন্য কোনও দল টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকার সুযোগ পেল অসমে।

বর্তমানে অসমে এনডিএ জোটের মোট সদস্যসংখ্যা ৮৩। এর মধ্যে বিজেপির ৬৪ জন, অসম গণপরিষদের ৯ জন, ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের ৭ জন এবং বোড়ো ল্যান্ড পিপলস ফ্রন্টের ৩ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে বিরোধী শিবিরে মোট ৪২ জন সদস্য রয়েছে। কংগ্রেসের ২৬ জন, এআইইউডিএফের ১৫ জন এবং সিপিআই(এম)-এর একজন বিধায়ক। এছাড়া একজন নির্দলর বিধায়কও রয়েছেন। 

POST A COMMENT
Advertisement